1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

বটিয়াঘাটায় চরম ঝুঁকিতে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র,

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৬ বার পঠিত

মনজুরুল আলম বটিয়াঘাটা থেকে, 

খুলনার বটিয়াঘাটায় চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে ভান্ডারকোট ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র। দীর্ঘ দুই দশক ধরে কোনো সংস্কার না হওয়ায় জরাজীর্ণ ভবনেই চলছে চিকিৎসকের চেম্বার। পর্যাপ্ত জনবল আর ওষুধের অভাবে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন কয়েক শত গ্রামের মানুষ।
খুলনার বটিয়াঘাটা উপজেলার ৫ নম্বর ভান্ডারকোট ইউনিয়নের লক্ষীখোলা গ্রাম। ১৯৯২ সালে এখানে নির্মাণ করা হয় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রটি। শুরুতে সেবার মান সন্তোষজনক থাকলেও, অভিযোগ রয়েছে—গত ২০ বছর ধরে কোনো ছোঁয়া লাগেনি সংস্কারের।
কাগজে-কলমে আধুনিক চিকিৎসার কথা থাকলেও বাস্তবে চিত্রটা একদম ভিন্ন। বর্তমানে মাত্র একজন চিকিৎসক দিয়ে কোনোমতে চলছে এই স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম। প্রতিদিন কয়েক শত মানুষ চিকিৎসার আশায় এখানে এলেও ফিরতে হয় শূন্য হাতে।
ঝুঁকিপূর্ণ ভবনের নিচে জীবনের ঝুঁকি নিয়ে চলছে সেবার কাজ। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কায় রোগী ও স্বাস্থ্যকর্মীরা।
অবিলম্বের এই স্বাস্থ্যকেন্দ্রটি সংস্কার করে পর্যাপ্ত চিকিৎসক ও জনবল নিয়োগের জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুতই সাধারণ মানুষের এই দুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ নেবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park