1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনা পুলিশ কমিশনারের সাথে ট্রাফিকদের মতবিনিময় ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৫ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে কেএমপি কমিশনারের সাথে ট্রাফিক বিভাগের সদস্যদের মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বেলা সাগে ১১.৩০ ঘটিকায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা।

সভায় সম্মানিত কমিশনার ট্রাফিক বিভাগের সদস্যদের উদ্দেশ্যে বলেন, ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও দক্ষ, সুশৃঙ্খল ও জনবান্ধব করার লক্ষ্যে কাজ করতে হবে। বাংলাদেশ পুলিশের সবচেয়ে দৃশ্যমান অংশ ট্রাফিক পুলিশ কারণ তাদের কার্যক্রম, জনগণ সরাসরি প্রত্যক্ষ করে থাকে। এজন্য ট্রাফিক বিভাগের সদস্যদের সততা, দক্ষতা, নিষ্ঠা এবং ধৈর্যের সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন।

চালক বা সাধারণ মানুষের সাথে কোনো ভাবেই যেন অসদাচরণ না করা হয়, সেদিকে কঠোর নজর রাখতে হবে। প্রতিটি বিষয়কে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করার পরামর্শ দেন তিনি। অতঃপর গত এক মাসে প্রশংসনীয় কর্মদক্ষতার জন্য ১৫ জন কনস্টেবল, ৫ জন এটিএসআই এবং ৫ জন সার্জেন্টকে আর্থিক পুরস্কারে ভূষিত করা হয়।

সাম্প্রতিক সময়ে একজন মোবাইল চোরকে হাতেনাতে আটক করার জন্য এক সার্জেন্ট ও তার সহকারী কনস্টেবলকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও আন্তঃ-ট্রাফিক ব্যাডমিন্টন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়। তিনি আরোও জানান,ভালো কাজের স্বীকৃতি প্রদান ও পুরস্কার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে,

যা সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহ ও প্রেরণা জোগাবে। এসময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা,ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park