1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

র‍্যাব-৬ সাতক্ষীরা দেবহাটা থেকে ১৯ মামলার আসামি ডাকাত রেজাউলকে আটক করেছেন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৭ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন সখীপুর এলাকা হতে ডাকাতি মামলাসহ মোট ১৯ (ঊনিশ) মামলার আসামি ও সাতক্ষীরা জেলার তালিকাভুক্ত শীর্ষ ডাকাত রেজাউলকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন হতে, বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় ২১/০২/২০২৬ ইং তারিখ র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন সখীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাতক্ষীরা জেলার তালিকাভুক্ত ডাকাত ও ডাকাতি মামলার এজাহারভুক্ত

আসামি রেজাউল গাজী (৪৫), পিতা: মৃত বরকত উল্লাহ গাজী , সাং: কৃষ্ণনগর, থানা: কালীগঞ্জ, জেলা: সাতক্ষীরাকে গ্রেফতার করে।আসামির পিসি-পিআর বিশ্লেষণ করে দেখা যায়, ধৃত আসামির বিরুদ্ধে সাতক্ষীরা জেলার একাধিক থানাসহ খুলনা ও যশোর জেলায় চুরি, ডাকাতি, মদক ও হত্যা চেষ্টা মামলা মামলাসহ মোট ১৯টি মামলা রয়েছে। আসামির হেফাজত হতে

১) একটি মোটরসাইকেল, ২) স্বর্ণের চুড়ি, কানের দুল, ব্রেসলেট, ৩) সিলভারের চুরি, ব্রেসলেট, ৪) পাঁচটি মোবাইল ফোন, ৫) ২০৫০০০ (দুই লক্ষ পাঁচ হাজার) বাংলাদেশী টাকা, ১১০ (একশত দশ) মালদ্বীপের রুপি ও ২৫০ (দুইশত পঞ্চাশ) ইন্ডিয়ান রুপি উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park