1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

ভয়-ভীতি, হামলা আর প্রোপাগান্ডা চালিয়ে এবারের নির্বাচনে ১১ দলের বিজয়কে ছিনিয়ে নেওয়া যাবেনা: মাওলানা সাখাওয়াত হোসাইন 

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭১ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে ১১দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও খেলাফত মজলিস মনোনীত, দেওয়াল ঘড়ি প্রতীকের সংসদ সদস্য প্রার্থী, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইনের সমর্থনে খুলনার রূপসা উপজেলায় ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও তেরখাদা উপজেলা সদরে জনসভা ও বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়।গনসংযোগকালে তিনি মাওলানা সাখাওয়াত হোসাইন তার বক্তৃতায় বলেন, রূপসা তেরখাদা ও দিঘলিয়ার মানুষ
বারবার প্রতারিত হয়েছে, দুটি দল বারবার ক্ষমতার পালাবদল করলেও এই জনপদের ভাগ্যের কোনো উন্নয়ন ঘটেনি। বরং যারাই ক্ষমতায় এসেছে বা ঐতিহাসিক অভ্যুত্থানের পর আবার যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে তারা চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসের রাজত্য কায়েম করেছে।ঘর দখল, ঘের দখল, জমি দখল, নদী দখল, টেম্পু স্টান্ড দখল, ব্যাবসা বাণিজ্য দখল, চাঁদাবাজি আর মাদকের আখড়া গড়ে জনজীবন অতিষ্ট করে তুলেছে! নতুন করে গণজোয়ারে ভীত হয়ে রূপসা, তেরখাদা, দীঘলিয়ার বিভিন্ন স্থানে ভয়-ভীতি, হামলা করে ওদের চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।তিনি বলেন, দেশকে যারা বারবার দূর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে ও হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। এবার পরিবর্তনের সুযোগ এসেছে জনগন তাদের লাল কার্ড দেখিয়ে, এবারের নির্বাচনে সৎ-যোগ্য, দেশপ্রেমিক ও আদর্শবান ব্যক্তিকে ভোট দিয়ে সংসদে পাঠিয়ে দূর্নীতিমুক্ত ইনসাফভিত্তিক কল্যানমূলক রাষ্ট্র গঠনকল্পে ঐক্যবদ্ধ হয়েছে।মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, দেশ স্বাধীন হওয়ার আগে মানুষ যেমন বৈষম্যের শিকার হয়েছিল, তেমনি স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় এসেছে তারাই স্বনির্ভর ও সিংগাপুর বানানোর ধোকা দিয়েছে।
প্রতিশ্রুতির ফুলঝুড়ি নয় বাস্তবিক ভাবে এলাকার সার্বিক উন্নয়ন, দেশ জাতি ও ইসলামের খেদমত করতে চাই। আমি জনগণের শাসক না হয়ে ভাই হয়ে অবহেলিত খুলনা -৪ আসনে কাজ করতে চাই।মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে দেশ ও ইসলামের খেদমত করার সুযোগ দানের আহবান জানান।গণসংযোগ কালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা কবিরুল ইসলাম, খেলাফত মজলিস খুলনা জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, খেলাফত মজলিস খুলনা মহানগর সভাপতি এফ এম হারুনর রশীদ, রূপসা উপজেলার তিন বারের সফল ভাইস চেয়ারম্যান ও খেলাফত মজলিস জেলা সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ যোবায়ের, খুলনা মহানগর সাধারণ সম্পাদক এড.শহিদুল ইসলাম, খেলাফত মজলিস খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক এইচ এম সাজ্জাদ হোসেন চঞ্চল, বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতি মাহফুজুর রহমান, আকরাম হোসেন, জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি ) খুলনা জেলার প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান ( ফয়জুল্লাহ ), বাংলাদেশ জামায়াতে ইসলামী রুপসা উপজেলা সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনে সেক্রেটারি নাজিম উদ্দীন, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রূপসা উপজেলা জসিম উদ্দীন, হাফোজ জাহাঙ্গীর,মাওলানা সাজ্জাদুল্লাহ রায়হানী, মাওলানা মুহিব্বুল্লাহ, শোয়েব মেহেদি, হাছান, রাজু, সাব্বির, রহিম, তুহিব্বুর, রোহান, ফাহিম, ইসরাফিল, হাফেজ মেহরাব রহমান।এছাড়া ও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস-সহ ১১ দলের নেতৃবৃন্দ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park