1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

মীরেরডাঙ্গায় গভীর রাতে আলম নবী নামে এক যুবক গুলিবিদ্ধ, ২ রাউন্ড কার্তুজ উদ্ধার,আটক-২

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৩ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা 

খুলনার খানজাহান আলী থানাধীন মীরেরডাঙ্গা বক্ষব্যাধি হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে আলম নবী(৪০) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করেছেন। ৭ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এই গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আলাম নবী মীরেরডাঙ্গা এলাকার আনোয়ার মীরের পুত্র বলে স্থানীয়রা জানিয়েছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাউন্ড পিস্তলের গুলির খোসা উদ্ধার করেছে। এই ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি দিবাগত রাত ১টার দিকে খানজাহান আলী থানাধীন মীরেরডাঙ্গা বক্ষব্যাধি হাসপাতালের সামনে পূর্ব শত্রুতার জের ধরে আলমনবীক লক্ষ্য করে গুলি করে। গুলি তার বুকের বাম সাইডে, মাথার ডান সাইডে ও পিঠের ডান সাইডে লাগে। গুলির পরপর দুর্বৃত্তরা ঘটনাস্থ্ল ত্যাগ করে। খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় আলমনবীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করে। রাতে তার অবস্থার অবনতি হলে রাত ৩ টার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
​​ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ দুই রাউন্ড পিস্তলের গুলির খোসা উদ্ধার করেছে। এই হামলার নেপথ্যে কী কারণ রয়েছে এবং কারা এই ঘটনার সাথে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
​খানজাহান আলী থানা পুলিশ জানায়,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে। ঘটনার সাথে জড়িত অপরাধীদের শনাক্ত করতে এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park