মোঃ মামুন মোল্লা খুলনা
খুলনার খানজাহান আলী থানাধীন মীরেরডাঙ্গা বক্ষব্যাধি হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে আলম নবী(৪০) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করেছেন। ৭ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এই গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আলাম নবী মীরেরডাঙ্গা এলাকার আনোয়ার মীরের পুত্র বলে স্থানীয়রা জানিয়েছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাউন্ড পিস্তলের গুলির খোসা উদ্ধার করেছে। এই ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি দিবাগত রাত ১টার দিকে খানজাহান আলী থানাধীন মীরেরডাঙ্গা বক্ষব্যাধি হাসপাতালের সামনে পূর্ব শত্রুতার জের ধরে আলমনবীক লক্ষ্য করে গুলি করে। গুলি তার বুকের বাম সাইডে, মাথার ডান সাইডে ও পিঠের ডান সাইডে লাগে। গুলির পরপর দুর্বৃত্তরা ঘটনাস্থ্ল ত্যাগ করে। খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় আলমনবীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করে। রাতে তার অবস্থার অবনতি হলে রাত ৩ টার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ দুই রাউন্ড পিস্তলের গুলির খোসা উদ্ধার করেছে। এই হামলার নেপথ্যে কী কারণ রয়েছে এবং কারা এই ঘটনার সাথে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
খানজাহান আলী থানা পুলিশ জানায়,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে। ঘটনার সাথে জড়িত অপরাধীদের শনাক্ত করতে এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে ।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.