1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

ডুমুরিয়া- ফুলতলার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিন- আলী আসগার লবি

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮১ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন্ন নির্বাচন। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা বিএনপি একটি জনসম্পৃক্ত ও জনপ্রিয় রাজনৈতিক দল। এইদেশের সকল সংকটে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজ তারেক রহমান রাষ্ট্র গঠনের পরিকল্পনা ঘোষণার মাধ্যমে দেশের উন্নয়ন, মানুষের জীবনমান উন্নয়ন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকে কার্যকর করতে একমাত্র বিএনপির পতাকা তলে আসার আহবান জানিয়েছেন। সে লক্ষ্য অর্জনে সকল ভোটারকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশকে সামনে এগিয়ে নিতে সহযোগিতা করতে হবে। ডুমুরিয়া -ফুলতলাবাসীর সেবক হিসেবে আজীবন কাজ করে যেতে চাই।

শনিবার সন্ধ্যায় ডুমুরিয়ার শাহপুর বাজারে নির্বাচনী বিশাল জনসভায় খুলনা-৫ (ডুমুরিয়া- ফুলতলা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি একথা বলেন।

রঘুনাথপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আব্দুর রব আকুঞ্জি’র সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদল আহবায়ক ইবাদুল হক রুবায়েদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা-৫ ধানের শীষের প্রধান নির্বাচনী এজেন্ট মোল্লা মোশারেফ হোসেন মফিজ, খুলনা জেলা বিএনপি’র সদস্য সরোয়ার হোসেন, ডুমরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাজী আবদুল হালিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রঘুনাথপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব শাহদুজ্জামান বাবু।

এর আগে দুপুরে ডুমুরিয়ার সাহস ইউনিয়নের খরশান্ডা সারকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৫ (ডুমুরিয়া- ফুলতলা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার । এছাড়া সাহস ইউনিয়নের একাধিক উঠান বৈঠক সহ দিন ব্যাপী ধানের শীষ প্রতিকের গনসংযোগ করেন।

মকবুল মেম্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরদার ইলিয়াস, মোল্লা মাহাবুর রহমান, শেখ মশিউর রহমান লিটন, শেখ জামিনুর রহমান, ফরিদ হোসেন, মন্টু বাওয়ালী, শেখ জয়নাল আবেদীন, দেলোয়ার হোসেন, রাহাদুল ইসলাম, আব্দুল সালাম, ইয়াছিন মেম্বার, মোহাম্মদ আলী, জাকির হোসেন, ফয়সাল, বিল্লাল হোসেন, মুরাদ হোসেন প্রমুখ

এসময় আলি আসগর লবি আরো বলেন, আমাকে একটা বার সুযোগ দিয়ে দেখেন আমি আপনাদেও তথা এই অঞ্চলের উন্নয়ন করতে পারি কিনা, আমার নিজস্ব কোন চাওয়া পাওয়া নেই। আমার একটায় চাওয়া আপনারা যদি আমাকে ভোটে জয়ী করে সংসদে পাঠান, আর আমি জাতীয় সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করার মাধ্যমে ডুমুরিয়া- ফুলতলার উন্নয়নের জন্য নিজেকে উৎসর্গ করবো। তাই আগামী ১২ ফেব্রুয়ারি আপনার গুরুত্বপূর্ণ আমানত ভোট দেশের গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য ধানের শীষ মার্কায় প্রদান করবেন সেই প্রত্যাশা করছি।

তিনি আরো বলেন, ডুমুরিয়া-ফুলতলার জলাবদ্ধতা নিরসনে আমরা কাজ শুরু করেছি। আমি এমপি নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে এ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান করা। আজ আপনাদের কাছে ধানের শীষ প্রতীক নিয়ে এসেছি, আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি। আমি সুবিধা বঞ্চিত এই অঞ্চলের মানুষের জীবনযাত্রারমান উন্নয়ন করতে এসেছি। সেই সুযোগটুকু আপনাদের কাছ থেকে পাবো তা ইতিমধ্যে বিভিন্ন সভা সমাবেশে আপনাদের সরব উপস্থিতি প্রমান করেছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park