1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান খুলনায় এক নির্বাচনী জনসভায় বলেন, যারা নারীদের অসম্মান করে, মিথ্যা বলে ও ভোটাধিকার হরণ করে তারা দেশপ্রেমিক হতে পারে না।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৭ বার পঠিত

(খুলনা থেকে নজরুল ইসলাম নবী)

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে খুলনার প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

তিনি নারীদের ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী—তাদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়।

একটি রাজনৈতিক দলের নারীবিদ্বেষী বক্তব্যের তীব্র সমালোচনা করে তিনি বলেন, কর্মজীবী নারীদের অপমান পুরো দেশের জন্য লজ্জাজনক।

তারেক রহমান অভিযোগ করেন, গত ১৫–১৬ বছরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং বিরোধী নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন।

তিনি বলেন, ২০২৪ সালের গণআন্দোলনের মাধ্যমে স্বৈরাচার বিদায় হয়েছে এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচনে মানুষ আবার ভোটাধিকার প্রয়োগ করবে।

বিএনপি সরকার গঠন করলে দেশ পুনর্গঠন, নারীদের স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের জন্য কৃষি কার্ড, কৃষিঋণ মওকুফ, খুলনা অঞ্চলে শিল্প পুনর্জাগরণ, তরুণদের জন্য আইটি পার্ক এবং কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন তিনি।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park