1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

রেঞ্জ রিজার্ভ ফোর্স সেকেন্ডারী স্কুল খুলনার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১০৮ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা। 

: রেঞ্জ রিজার্ভ ফোর্স সেকেন্ডারী স্কুল (আরআরএফ) খুলনার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিদ্যালয়ের ৩৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ)’র কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ হাতেম আলী,পিপিএম-সেবা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আর আর এফ খুলনার ডেপুটি কমান্ড্যান্ট মোঃ ফয়েজ আহম্মদ,পিপিএম সেবা. এ এস পি মোঃ আফজাল হোসেন, আর আর এফ এর আর আই মোঃ আবুল বাশার, বিদ্যালয়ের অভিভাবক সদস্য এ্যাডঃ মোঃ কামাল হোসেন ও শামিমা সুলতানা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মতিয়ার রহমান ও দিলরুবা আমিনের যৌথ সঞ্চালনায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবু জাফর সরকার। ক্রীড়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিল্লাল হোসেন, মাকসুদা কাজী, সুবর্ণী আক্তার, মহিউদ্দিন, হামিদা খাতুন, অজিত কুমার বাগচি, আশরাফুল ইসলাম, হাসিনা খাতুন, তাসরিন ইয়াসমিন, সোনিয়া খাতুন, ফাতেমা খাতুন, নুরতাজসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ। প্রধান অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দের সামনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশন করেন। পরে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক শিক্ষক শাহজাহান হাওলাদার, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park