1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

কুয়েটের গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৮৭ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা। 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ-এর অবসর গ্রহণ উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের বিদায়ী শিক্ষক প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, ডিন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদ, প্রফেসর ড. আব্দুর রকিব মোহাম্মদ জালাল উদ্দিন জামালী, ডিন, সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদ, প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা, রেজিস্ট্রার। বক্তাগণ প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদের বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় তাঁর অসামান্য অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। সভাপতিত্বের বক্তব্যে ভাইস-চ্যান্সেলর মহোদয় বিদায়ী শিক্ষকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে বিদায়ী শিক্ষককে বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park