1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

নির্বাচনী অপরাধ তদন্ত ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করালেন কেএমপি কমিশনারঃ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৮৭ বার পঠিত

নিউজ ডেস্ক ঃ

আজ ২৭ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল ১৬.০০ ঘটিকায় কেএমপি হেডকোয়র্টার্সের সম্মেলন কক্ষে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (UNDP), বাংলাদেশের সহযোগিতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ হেডকোয়ার্টার্স, (UNODC) এর যৌথ আয়োজনে “Electoral Case Investigation and Institutional Readiness” বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়।

ক্লাসে উপস্থিত প্রশিক্ষণার্থী কেএমপি ও খুলনা রেঞ্জের বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দের উদ্দেশ্যে কমিশনার মহোদয় নির্বাচনকালীন অপরাধ শনাক্তকরণ, তদন্ত প্রক্রিয়া, প্রমাণ সংগ্রহ, মামলা পরিচালনা এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। একইসাথে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের আইনগত, প্রশাসনিক, লজিস্টিক, নিরাপত্তা ও প্রযুক্তিগত প্রস্তুতির বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে যেকোনো অনিয়ম ও অপরাধ দমনে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ ও দিকনির্দেশনা মাঠপর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন জনাব আবু তাহের, ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর এবং জনাব মোহাম্মদ হাসিবুল হক, অ্যাডমিন ও ফাইন্যান্স অফিসার, ইউএনওডিসি বাংলাদেশ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park