1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজন আটক

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১১৭ বার পঠিত

এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা।

খুলনার দিঘলিয়া উপজেলায় নৌবাহিনীর মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৬) দিঘলিয়া কন্টিনজেন্ট কমান্ডারের নেতৃত্বে দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের অন্তর্গত নন্দনপ্রতাপ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ওই এলাকার একটি সক্রিয় মাদক ব্যবসায়ী চক্রের দুই সহযোগী সদস্যকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে আনুমানিক ১০ গ্রাম গাঁজা ও ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।নৌবাহিনী সূত্র জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও মাদক পরিবহন কার্যক্রমে জড়িত ছিল।

অভিযানের ফলে সংশ্লিষ্ট এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে বলে আশা করা হচ্ছে।উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park