1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

মানুষের পাশে আমরা, প্রতিপাদ্যে দিঘলিয়ায় ব্র্যাকের উদ্যোগে ৩০০ কম্বল বিতরণ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৭০ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি
“মানুষের পাশে আমরা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বিকেলে দিঘলিয়া ব্র্যাক কার্যালয়ে ব্র্যাকের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় হতদরিদ্র ও প্রান্তিক মানুষের মাঝে ৩০০ পিস কম্বল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর (খুলনা) মোহাম্মদ শফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক সমেন বাওয়ালী, মোঃ মফিজুল হক, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ হাবিবুর রহমানসহ ব্র্যাক দিঘলিয়া শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শাখা ব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্র্যাক মনে করে মানুষের পাশে দাঁড়ানো কেবল একটি সাহায্য নয়, বরং এটি একটি মানবিক দায়িত্ব। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শীতজনিত স্বাস্থ্যঝুঁকি কমানো এবং বিশেষ করে শিশু ও বয়স্কদের সুরক্ষা নিশ্চিত করা।
বক্তারা আরও জানান, এই কর্মসূচির আলোকে খুলনা জেলার সকল উপজেলায় পর্যায়ক্রমে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park