1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

তেরখাদায় খালেদা জিয়ার মাগফেরাত কামনায় ফ্রি চিকিৎসা ও খাতনা কর্মসূচি

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ১১৭ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা)

খুলনার তেরখাদা উপজেলায় মানবিক উদ্যোগের অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাতনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৭ জানুয়ারি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে রাজাপুর অক্সিজেন ব্যাংক ও তেরখাদা ব্লাড ব্যাংকের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত এই কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান ও অর্থায়ন করেন খুলনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, তেরখাদা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কওসার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু ও সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোল্লা মাহবুবুর রহমান, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক, মোল্লা হুমাউন কবির, বিল্লাল হোসেন, শেখ আজিবুর রহমান, মিল্টন হোসেন মুন্সি, সিকদার এবাদুল হক, আবুল হোসেন বাবু, খান মোস্তাক হোসেন, রবিউল ইসলাম লাখু, এস কে নাসির, খান গিয়াস উদ্দিন, জামাল বিশ্বাস, আলমগীর হোসেন, সিরাজুল ইসলাম, আবুল কাশেম, লিটন মোল্লা, রেজাউল ইসলাম, ওহিদুজ্জামান খান, রয়েল, নয়ন মোড়ল, হাসান, রাজু প্রশান্ত ও চন্দন।
এছাড়াও কর্মসূচিতে অংশ নেন যুবদল নেতা আমিনুল ইসলাম মিলু চৌধুরী ও গোলাম মোস্তফা ভুট্টো, স্বেচ্ছাসেবক দলের নেতা সোহাগ মুন্সী ও শামীম আহমেদ রমিজ, কৃষক দল নেতা রাজু চৌধুরী ও সাবু মোল্লা এবং ছাত্রদল নেতা সাব্বির আহমেদ টগর,সাব্বির হোসেন লিমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। একই সঙ্গে দরিদ্র ও অসহায় শিশুদের জন্য খাতনা কর্মসূচি পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতির মূল চেতনা। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত আকারে চালু থাকবে বলে জানান তারা।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park