1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনার দিঘলিয়া কেমিস্টস্ এন্ড ড্রাগিস্ট সমিতির বনভোজন ও পরিচিতি সভা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ৬৫ বার পঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।।

খুলনার দিঘলিয়া উপজেলায় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির  উদ্যোগে আনন্দঘন  পরিবেশে বাৎসরিক বনভোজন ও পরিচিতি সভা এবং  কেমিস্টদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ আল-আমিন মোল্লার সভাপতিত্বে শুক্রবার (১৬ জানুয়ারি) দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

উপজেলা শাখার সহ-সভাপতি হেমায়েত বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বি সি ডির সাধারণ সম্পাদক ইমরুল কায়েস শাওনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি খুলনা জেলা বি সি ডির যুগ্ম -আহ্বায়ক খান সাইফুল ইসলাম,  মোঃ নুরুল হক বাহার , উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মোল্লা নাজমুল হক,মোল্লা মনিরুজ্জামান, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, নিবার্হী সদস্য রফিকুল ইসলাম বাবু,

মাষ্টার আবুল কালাম, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন নিপু , শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডাঃ এ বি এম আলম , মোঃ নূরুল হক বাহার, মোঃ আব্দুল লতিফ শেখ, আনিচুর রহমান দিপু, মোঃ ফরিদ উদ্দিন হাওলাদার, মোঃ হাফিজুর রহমান, শেখ হাফিজুর রহমান, মোঃ নুরুজ্জামান, আব্দুল মান্নান মোড়ল, মোঃ তৌফিক হোসেন,  অপু, কাওছার মোড়ল, আসাদুল মোড়ল প্রমূখ।

উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু বলেন, বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, আগামীর বাংলাদেশ হবে শান্তি সমৃদ্ধি ও উন্নয়নের বাংলাদেশ।যেখানে ব্যবসা বাণিজ্য সহ সকল পেশার মানুষ নিরাপদে অবস্থা করবে। কোন চাঁদাবাজ দখলবাজ বাংলার মাটিতে অপরাধী কার্যক্রম পরিচালনা করতে পারবেনা।

তিনি ব্যবসায়ীদের আগামী নির্বাচনে বিএনপির ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপস্থিত কেমিস্টদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park