এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।।
খুলনার দিঘলিয়া উপজেলায় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির উদ্যোগে আনন্দঘন পরিবেশে বাৎসরিক বনভোজন ও পরিচিতি সভা এবং কেমিস্টদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ আল-আমিন মোল্লার সভাপতিত্বে শুক্রবার (১৬ জানুয়ারি) দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখার সহ-সভাপতি হেমায়েত বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বি সি ডির সাধারণ সম্পাদক ইমরুল কায়েস শাওনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি খুলনা জেলা বি সি ডির যুগ্ম -আহ্বায়ক খান সাইফুল ইসলাম, মোঃ নুরুল হক বাহার , উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মোল্লা নাজমুল হক,মোল্লা মনিরুজ্জামান, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, নিবার্হী সদস্য রফিকুল ইসলাম বাবু,
মাষ্টার আবুল কালাম, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন নিপু , শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডাঃ এ বি এম আলম , মোঃ নূরুল হক বাহার, মোঃ আব্দুল লতিফ শেখ, আনিচুর রহমান দিপু, মোঃ ফরিদ উদ্দিন হাওলাদার, মোঃ হাফিজুর রহমান, শেখ হাফিজুর রহমান, মোঃ নুরুজ্জামান, আব্দুল মান্নান মোড়ল, মোঃ তৌফিক হোসেন, অপু, কাওছার মোড়ল, আসাদুল মোড়ল প্রমূখ।
উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু বলেন, বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, আগামীর বাংলাদেশ হবে শান্তি সমৃদ্ধি ও উন্নয়নের বাংলাদেশ।যেখানে ব্যবসা বাণিজ্য সহ সকল পেশার মানুষ নিরাপদে অবস্থা করবে। কোন চাঁদাবাজ দখলবাজ বাংলার মাটিতে অপরাধী কার্যক্রম পরিচালনা করতে পারবেনা।
তিনি ব্যবসায়ীদের আগামী নির্বাচনে বিএনপির ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপস্থিত কেমিস্টদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.