1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

কুয়েটে ১০ তলা বিশিষ্ট ‘ইনস্টিটিউট ভবন’ নির্মাণ কাজের উদ্বোধন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ৯৩ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা। 
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় ১০ তলা বিশিষ্ট ‘ইনস্টিটিউট ভবন’ এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ১২ জানুয়ারি, সোমবার ক্যাম্পাসে ‘ইনস্টিটিউট ভবন’ এর ভিত্তি প্রস্থর স্থাপনের মাধ্যমে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, “বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবকাঠামো উন্নয়ন এবং গবেষণা ও শিক্ষার পরিবেশকে আধুনিকায়ন করার লক্ষ্যেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই ১০ তলা ইনস্টিটিউট ভবনটি নির্মিত হলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা কার্যক্রমে নতুন মাত্রা যোগ হবে। আমরা নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজটি সম্পন্ন করার বিষয়ে আশাবাদী”। উল্লেখ্য, গত ০৪/০১/২০২৬ ইং তারিখে প্রকল্পটির কার্যাদেশ প্রদান করা হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান ‘টঈঈ-ঝঊখ ঔঠ’ এই নির্মাণ কাজ বাস্তবায়ন করবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park