1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যোগীপোল যুবদলের ৫ ও ৬ নং ওয়ার্ডের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ৪৩ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা

খুলনা খান জাহান আলী থানাধিন যোগিপোল যুবদল ৫ ও ৬নং ওয়ার্ড সেন্টার কমিটির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১১ জানুয়ারি রবিবার আছরবাদ যোগিপোল রেলগেট সংলগ্ন যাব্দিপুর ক্লাব প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও ফুলবাড়ীগেট বাজার বনিক সমিতির সভাপতি মীর কায়সেদ আলী। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্যা সোহাগ হোসেন, থানা বিএনপি নেতা এনামুল হাসান ডায়মন্ড, যোগিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শেখ আলমগীর হোসেন, কেসিসি ২নং ওয়ার্ড বিএনপি নেতা ইকবাল হোসেন মিজান।

যোগিপোল যুবদল ৫ ও ৬নং ওয়ার্ড সেন্টাল কমিটির আহবায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রিফাতুল ইসলাম তুষারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর যুবদল নেতা মোঃ নাদিম হাওলাদার, মোঃ অভি, খানাজাহান আলী থানা যুবদল নেতা মোল্যা সোলায়মান হোসেন, মোঃ রাসেল মাহমুদ। মেহেদী হাসান বাপ্পি, আলামিন হাওলাদারসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জাব্দিপুর বাইতুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ইয়াসিন আরাফাত।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park