
আবিদ আজাদ রিপোর্টার
খুলনা জেলা ইউনিট বিসিএস জেনারেল এডুকেশন এসোসিয়েশনের আয়োজনে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অধ্যাপক ও সহযোগী অধ্যাপকবৃন্দ এবং সদ্য পদায়নকৃত অধ্যক্ষ ও উপাধ্যক্ষবৃন্দের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে সরকারি ব্রজলাল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএস জেনারেল এডুকেশন এসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক ও খুলনা জেলা ইউনিটের সভাপতি অধ্যক্ষ প্রফেসর ফারুখে আযম মুঃ আব্দুস ছালাম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাউশি অধিদপ্তর পরিচালক (মাধ্যমিক) ও বিসিএস জেনারেল এডুকেশন এসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহবায়ক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ (পিআরএল) প্রফেসর তৌফিক আহম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় পরিচালক (নিরীক্ষা ও পরিদর্শন অধিদপ্তর) ও বিসিএস জেনারেল এডুকেশন এসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-আহবায়ক প্রফেসর এস এম শহিদুল ইসলাম, সরকারি ব্রজলাল কলেজর অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম, ঢাকা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক এবং বিসিএস জেনারেল এডুকেশন এসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মাসুদ রানা খান।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাউশি অধিদপ্তর পরিচালক (মাধ্যমিক) ও বিসিএস জেনারেল এডুকেশন এসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হেদায়েত আলী শেখ, সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক সুব্রত কুমার দেবনাথ, সরকারি ব্রজলাল কলেজ অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শামসুন নাহার, সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের কেমিস্ট্রি বিভাগের প্রফেসর বায়জিদ হোসাইন, সরকারি বয়রা মহিলা কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক তুষার কান্তি রায়সহ বিভিন্ন জেলার সরকারি কলেজ ইউনিটের সভাপতি, সম্পাদক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন খুলনা জেলা বিসিএস জেনারেল এডুকেশন এসোসিয়েশনের সদস্য সচিব ও সরকারি ব্রজলাল কলেজ দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল মান্নান। সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রথমে সদ্য পদোন্নতিপ্রাপ্তদের ফুল দিয়ে বরণ করে নেয়। এসময়ে পদোন্নতিপ্রাপ্তরা আনন্দ সিক্ত অনুভূতি ব্যক্ত করেন। শিক্ষক প্রতিনিধিরা তাদের বিভিন্ন দাবিদাওয়া পূরনের প্রতিশ্রুতি দেন।সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের শান্তি কামনা করে শেষ হয়।।