1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ফুলবাড়ীতে বিদ্যালয়ের খেলারমাঠ সংস্কারের নামে ১৬ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ,প্রধান শিক্ষকের বিরুদ্ধে

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ৭১ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়। যে বিদ্যালয় শিক্ষার আলো ছড়ানোর কথা থাকলেও এই শিক্ষা প্রতিষ্ঠানে এখন অনিয়ম অর্থ লোপাট সহ নানারকম অভিযোগের পাহাড়।
ফুলবাড়ীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের গোলাম মোস্তফা (জি.এম) পাইলট উচ্চ বিদ‌যালয়ের প্রধান শিক্ষক এর বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। মাঠ সংস্কারের নামে নিয়ম বহির্ভূতভাবে অর্থ উত্তোলনসহ বিভিন্ন খাত থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ করেছেন বিদ্যালয়ের একাধিক সহকারি শিক্ষক।

বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারের নামে প্রায় ১৬ লক্ষ টাকা নিয়ম বহির্ভূতভাবে উত্তোলনের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক তোজাম্মেল হক ও তৎকালীন এডহক কমিটির বিরুদ্ধে।
শিক্ষকদের দাবি, একটি সরকারি প্রকল্পের আওতায় মাঠ সংস্কার চললেও পরিকল্পনাবিহীন ড্রেন নির্মাণের প্রায় এক মাস পর বিদ্যালয়ের নিজস্ব ২২টি ফান্ড থেকে টাকা উত্তোলন করা হয়। শুধু তাই নয়, শিক্ষামন্ত্রণালয়ের অডিটে বিদ্যালয়ের হিসাবপত্রে প্রায় ৬৬ লক্ষ টাকার গরমিল ধরা পড়লেও এখনও তার কোনো সুরাহ হয়নি বলে অভিযোগ। এর ফলে এমপিওভুক্ত শিক্ষকরাও পড়েছেন অনিশ্চয়তার মুখে। এদিকে অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের গেট ও সিসি ক্যামেরা স্থাপনের নামেও প্রায় ১২ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। সব মিলিয়ে দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনায় প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে চরম বিপর্যয়ের মুখে এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।

সহকারি শিক্ষক (১-৩)
“আমরা জানি সরকারি প্রকল্পে মাঠের কাজ হয়েছে। কিন্তু পরে আবার মাঠ সংস্কারের নামে বিদ্যালয়ের ফান্ড থেকে ১৬ লক্ষ টাকা তোলা হয়েছে, যার কোন স্বচ্ছ হিসাব আমরা পাইনি।” “টিউশন ফি, উপবৃত্তির টাকা নির্ধারিত খাতে খরচ না করে অপ্রয়োজনীয় কাজে ব্যয় করা হয়েছে। এতে বিদ্যালয়ের ফান্ড পুরোপুরি শূন্য হয়ে গেছে।”

আহমেদ হাসান, উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি, তিনি বলেন- গোলাম মোস্তফা (জি.এম) পাইলট উচ্চ বিদ‌যালয়
“বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষকরা।

অপরদিকে ওই শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক তোজাম্মেল হক বলেন কমিটি সিদ্ধান্ত অনুযায়ী মাঠ সংস্কার করা হয়েছে প্রতিষ্ঠানের সভাপতি সকল বিষয়ে অবগত রয়েছে এবং নিয়ম অনুযায়ী সবকিছু করা হয়েছে এখানে অনিয়মের কিছুই নেই।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park