1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

বরানগরের ৯ নম্বর ওয়ার্ডে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হলো ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ১২৯ বার পঠিত

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা (পশ্চিমবঙ্গ)

আজ ১লা জানুয়ারী বুধবার, ঠিক সকাল সাড়ে আটটায়, নয় নম্বর ওয়ার্ডের পৌর প্রধান পরিষদ এবং সদস্য রামকৃষ্ণ পালের উদ্যোগে, একটি বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হল, পতাকা উত্তোলন ও কেক কাটার মধ্য দিয়ে।

সারা পশ্চিমবঙ্গে যখন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে, ঠিক সেই সময়ে বরানগর নয় নম্বর ওয়ার্ডেও একইভাবে পালিত হলো এই প্রতিষ্ঠা দিবস।

এই অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে পরিচালনা করেন শ্রীরামকৃষ্ণ পাল এবং প্রাক্তন কাউন্সিলর সরমা পাল, উপস্থিত ছিলেন বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি, নয় নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি নারায়ণ খেটো, নয় নম্বর ওয়ার্ডে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তনেন ব্যানার্জি, ৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি প্রসেনজিৎ নাথ, গোপাল ঘোষ গৌড় মালাকার সত্যেন জানা মধুসূদন এবং সঞ্চালনায় গৌরী বিশ্বাস সহ অন্যান্য কাউন্সিলর সহ এলাকার মহিলা বৃন্দরা।

এই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় পঞ্চবটি তোলা বিদ্যায়তন সরণী থেকে, সেখান থেকে শোভাযাত্রা তাঁতিপাড়া দেশবন্ধু রোড হয়ে বনহুগলী হাই স্কুল ধরে বড়পুকুর মাঠ হয়ে পুনরায় বিদ্যায়তন সরনী হয়ে পঞ্চবটি তলায় শেষ হয়। বর্ণাঢ্য শোভাযাত্রায় বেশ কয়েকটি ট্যাবলো সাজানো হয় এবং তার সাথে সাথে স্কুলের ছেলে মেয়েরা সারিবদ্ধভাবে পায়ে পা মেলান।

শোভাযাত্রা শেষে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন এবং একটি কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।, এবং অতিথিদের উত্তরীয় ব্যাচ পরিয়ে বরণ করে নেন।
সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে উদ্যোক্তা রামকৃষ্ণ পাল জানান, প্রতি বছরের ন্যায় এই বছর এই দিনটিকে আমি পালন করে থাকি,, সকলের সহযোগিতায়, সকলের ভালোবাসায়, এই দিনেই প্রতিষ্ঠা হয়েছিল তৃণমূল কংগ্রেসের, আর সেই দিনটিকেই সারা পশ্চিমবঙ্গে এই দিনটি পালিত হয়। উন্নয়নের কান্ডারী আর অনুপ্রেরণায়, সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রকল্প তুলে ধরেছেন, যাহার অনুপ্রেরণায় বিভিন্ন উৎসব পালিত হয়ে আসছে, যিনি সব সময় সবার পাশে থাকার চেষ্টা করেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান তুলনাহীন, যিনি সব সময় সব ধর্মের মানুষকে নিয়ে চলার চেষ্টা করেন, যিনি এই দল তৈরি করেছিলেন, আজ সারা পশ্চিমবঙ্গে সেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হলো, আমরা সবাই দিদির অনুগামী, দিদি যেভাবে সবাইকে পথ চলার বার্তা দেন , আমরা পালন করার চেষ্টা করি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park