1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

পিরোজপুরে মোমবাতি প্রজ্জ্বলন করে জুলাই শহীদদের স্মরণ করলেন জেলা ছাত্রদল

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২০ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি:

জুলাই শহীদদের স্মরণে পিরোজপুর জেলা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টায় পিরোজপুর জেলা শহীদ মিনারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সঞ্চালন করেন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহীন।প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “ছাত্রদল দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছে। জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে সাহস জুগিয়েছে। ছাত্রদল মাঠে না থাকলে শিক্ষার্থীরা আরও বেশি হামলা-নির্যাতনের শিকার হতো।”সভাপতির বক্তব্যে সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ ও চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম নিহত হওয়ার পর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আর ঘরে বসে থাকা যাবে না। ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলায় পিরোজপুরে জুলাই আন্দোলন কিছুটা স্থবির হয়ে পড়লেও ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে আমি সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলাম। এ কারণেই আমাকে গ্রেপ্তার করা হয়।”

তিনি আরও বলেন, ছাত্রদল কোনো কৃতিত্বের জন্য রাজনীতি করে না। তবে জুলাই আন্দোলনে সংগঠনের অবদান অস্বীকার করার চেষ্টা করা হলে তা ইতিহাসের প্রতি অবিচার হবে।এসময় অন্য বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তাঁরা শহীদদের স্মৃতি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন এবং জুলাই আন্দোলনে ছাত্রদলের ভূমিকার কথা তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মোমবাতি প্রজ্জ্বলন করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park