
রুপসা উপজেলা প্রতিনিধি,
খুলনা জেলার রুপসা উপজেলার মৈশাঘুনীর প্রবাসী জোহরা খাতুন এর পরিবারকে হত্যা ও উচ্ছেদের হুমকি প্রদান করে দুর্বৃত্তরা। জানাযায় এ-ই পরিবারের উপর সর্বপ্রথম,
১৯৯৭ সালে প্রকাশ্য দিবালোকে আদালতের মধ্যে আনুমানিক সকাল ১১ টার সময়ে প্রকাশ্য দিবালোকে নাম না জানা কিছু সন্ত্রাসী হত্যা করেন জোহরা খাতুনের বাবা নজরুল ইসলামকে, তখন তার বয়স মাত্র তিন মাস তার পরিবারের সদস্য বলতে তার মা জাকিয়া বেগম, এক ভাই শাখাওয়াত হোসেন বিপ্লব তখন তার বয়স ৭ বছর, ও তারা দুই বোন আফি আক্তার আয়েসা ও প্রবাসী জোহরা খাতুন,জানাযায় এর আগেও হত্যার হুমকি দিয়েছিল দুর্বৃত্তরা। তখন তার বোনকে পড়ালেখা শেষ না করে বিয়ে দিয়ে দেন তার মা। এবং তাকে ও পড়ালেখা শেষ না করিয়ে কাজের ভিসা দিয়ে প্রবাসে পাঠিয়ে দেন মা জাকিয়া বেগম। তার মা জাকিয়া বেগম এখন বাড়িতে একাই থাকেন। আজ ০৩/০১/২০২৬ হঠাৎ করে নাম না জানা কিছু দুর্বৃত্তরা আনুমানিক ১০-১২ জন তার বাড়িতে এসে তার মাকে ও ভাইকে বাড়ি ছাড়া করা ও হত্যার হুমকি প্রদান করেন। এ ব্যাপারে জোহরা খাতুন এর পরিবার প্রশাসনের কাছে নিরাপত্তা ও এই ঘটনার প্রতিকার প্রত্যাশা করে থানায় অভিযোগ করবেন বলে যানা যায়।।