1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

২০২৪ কে বিদায় জানাতে এবং ২০২৫ কে বরণ করে নিতে মানুষের ঢল কলকাতা জুড়ে।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৪ বার পঠিত

রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায় , কলকাতা, (পশ্চিমবঙ্গ)

আজ ৩১শে ডিসেম্বর মঙ্গলবার, ২০২৪ এর বিদায় ও শেষ মূহুর্ত, ২০২৫ এর শুরু কয়েক ঘণ্টা পরেই, মেতে উঠেছে কলকাতা সহ সারাদেশের মানুষ, সবাই এক‌ শুরে বলে উঠবে Happy New year 2025.

একটি বছর সকল ধর্মের মানুষ দুঃখ কষ্ট কে মাথায় নিয়ে এবং ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে, কিছু কষ্ট কিছুটা আনন্দ দিয়ে দিন গুলি কাটিয়েছেন, অনেকেই হয়তো তাদের পরিবারকেও হারিয়েছেন, কিন্তু ২০২৪ কে আটকে রাখা যাবেনা,ধরে রাখাও যাবেনা, তাই ২০২৪ কে আমাদের বিদায় দিতে হবে।

তাই আজ আমরা বিভিন্ন রকম আনন্দের মধ্য দিয়ে ২০২৪ কে বিদায় জানাতেই মেতে উঠেছি কলকাতার রাস্তায়।, আহবান করে নেব ২০২৫ কে , আর প্রার্থনা জানাবো ২০২৫ যেন সবার ভালো যায়,

সন্ধ্যা থেকেই কলকাতার সমস্ত রাস্তায় মানুষের উল্লাস চোখে পড়ে, যেমন মেট্রোতে ভীড়, অন্যদিকে ছেলেমেয়ে থেকে শুরু করে পরিবারের মানুষজন, বিদায় বেলায় ভিড় জমিয়েছেন বিভিন্ন হোটেলে ,গঙ্গা বক্ষে, দর্শনীয় স্থানে, এমনকি চার্চের সামনে। এমনকি রেস্তোরায় রেস্তোরায়, রঙিন আলোর রচনায় ভেসে উঠেছে কলকাতা মহানগরী। আর কয়েক মুহূর্ত পরেই আকাশে বাতাসে ভেসে উঠবে রঙিন বাজির রসনায়, রংবেরঙের বাজি ফেটে উঠবে আকাশে।

পুলিশ প্রশাসনের তরফ থেকে বারবার সতর্ক করিয়ে দিচ্ছেন, কোনরকম যাতে দুর্ঘটনা না ঘটে, নির্দিষ্ট রাস্তা দিয়ে পারাপার হওয়ার, এবং কোনরকম অপ্রীতিকর ঘটনা কেউ যেন না ঘটায়, প্রশাসনের অফিসারেরা হিমশিম খাচ্ছেন দর্শকদের সামাল দিতে, বিকেল থেকেই পার্ক স্ট্রিট ,নিউমার্কেট, রবীন্দ্রসদন ময়দান সংলগ্ন যে সকল দোকান খোলা ছিল সেগুলি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন।, ভিড়ের চাপে যানবাহন ঘুরিয়ে দেয়া হচ্ছে, রাস্তার চতুর্দিকে সকাল থেকেই ব্যারিকেড দেওয়া শুরু হয় যাতে মানুষ ব্যারিকেডের মধ্য দিয়ে চলাচল করতে পারে। মোড়ে মোড়ে পুলিশ প্রশাসনের আধিকারিকরা সতর্ক দৃষ্টিতে নজর রাখছেন। এমন কি বেশকিছু জায়গায় উঁচু মঞ্চ তৈরি করে তার উপর থেকে নজরদারি করছেন।।

২০২৪ এর শেষ এবং নতুন বছরের শুরুর প্রাক্কালে, ছেলেমেয়েরা গোলাপ ফুল কিনে একে অন্যকে গোলাপ বিনিময় করে আলিঙ্গন করে নিচ্ছেন। এবং হ্যাপি নিউ ইয়ার এর শুভেচ্ছা জানাচ্ছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park