1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

আসামি গ্রেফতারে সেঞ্চুরি করলেন চৌকস ওসি এ কে এম মহিব্বুল ইসলাম

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

 

মোঃ আশরাফুল ইসলাম ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি

 

দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ও বিভিন্ন অপরাধে ১০০ জন আসামিকে গ্রেফতার সহ জিডি মূলে ৪টি মোবাইল ফোন, ৭ ভিকটিমকে উদ্ধার করেছে।

গত রবিবার দিনাজপুর পুলিশ সুপারের সভাকক্ষে পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতী প্রাপ্ত) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কল্যাণ সভায় উপস্থাপিত নভেম্বর মাসের পরিসংখ্যানে জানা যায়, ৬টি মাদক মামলায় ১০ জন আসামির মধ্যে ৮ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে ফুলবাড়ী থানা পুলিশ। জব্দকৃত ইয়াবা, ট্যাফেন্টাডল, গাঁজা ও চোলাইমদ যার মূল্য প্রায় ১,১১,৬৬৫ টাকা।
আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত ১০ জন পলাতক আসামিসহ জি আর, সি আর বিভিন্ন মামলার ৬৪ জন পরাতক আসামিকে গ্রেফতারী পরোয়ানামূলে ধৃত করে আদালতে প্রেরণ করা হয়। এছাড়াও ৭টি ঘটনায় ২৮ জনকে ধৃত করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়।
জিডিমূলে চুরিকৃত ৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে হস্থান্তর করা হয়। যার মূল্য ৮০ হাজার টাকা। নিখোঁজ ৭ ভিকটিমকে উদ্ধার করে তাদের অভিভাবকের মাধ্যমে পরিবারে ফিরিয়ে দেওয়া হয় সে সঙ্গে তাদের কাউন্সিলিং করা হয়।
ফুলবাড়ী থানার ওসি তদন্ত মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, থানায় সেবা নিতে আসা অনেককেই প্রতিদিন সু-পরামর্শ প্রদান করা হচ্ছে এবং মাইনর ভিকটিমদের কাউন্সিলিং করছি। তিনি জানান, শুধুমাত্র পুলিশের মাদক বিরোধী অভিযান দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়। প্রযোজন জন-সচেতনতা।
সমাজের সর্ব স্তরের জন সাধারণের সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূল কর সম্ভব।
চৌকশ অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মহিব্বুল জানান, মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীদের বিরুদ্ধে ফুলবাড়ী থানা পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত আছে। ফুলবাড়ী থানাকে মাদক মুক্ত করার লক্ষে আমরা কাজ করে যাচ্ছি এবং আইন শৃঙ্খলা উন্নয়নে আমাদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park