1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

সরবরাহ বাড়ায় ডুমুরিয়ায় বাজারে শীতের সবজির দাম কমেছে

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪০ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

সোমবার ২২ডিসেম্বার খুলনার ডুমুরিয়ার পাইকারি বাজারে শীতের বিভিন্ন ধরনের সবজির সরবরাহ বেড়েছে। সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে সবজিতে কেজিতে অন্তত ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। দাম কমে আসায় বাজারে স্বস্তি ফিরলেও কৃষকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের ডুমুরিয়া, খর্নিয়া, আঠারো মাইল, চুকনগর,পাইকারি বাজারে সবজির সরবরাহ বেড়েছে। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শসা, করলা ও টমেটো ৫০ থেকে ৬০ টাকা কেজি। তবে অন্যান্য সবজি ৪০ টাকার মধ্যে মিলছে।
সবজির সরবরাহ বেশি থাকায় দাম কমেছে বলে জানান সবজি বিক্রেতা তারেক।ডুমুরিয়া বাজার করতে আসা গৃহিণী নাসরিন আক্তার বলেন, “সবজির দাম কমায় প্রতিদিনের বাজার খরচ কিছুটা কমেছে, কিন্তু পেঁয়াজের দাম বেশি থাকায় স্বস্তি পুরোপুরি আসেনি। বাজার যদি এভাবেই থাকে, তাহলে মধ্যবিত্তদের জন্য ভালো হবে।
এছাড়া গত কয়েক সপ্তাহ ধরে ডিম ও মুরগির মাংসের দাম স্থিতিশীল রয়েছে। বাজারভেদে ব্রয়লার মুরগির ডিম ডজনপ্রতি ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের মতোই। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়।চলতি সপ্তাহে নতুন করে কমেছে মসুর ডাল ও ছোলার দাম। বড় দানার মসুর ডাল কেজিপ্রতি ৯০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ১০০ টাকা। ছোলার দামও কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমে ১০০ টাকায় নেমেছে। তবে খোলা পোলাও চালের দাম কেজিতে ৫ টাকা বেড়ে বর্তমানে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।বেগুন ও গাজর ৩৫ থেকে ৪০ টাকা, পেঁপে, মুলা ও শিম ২০ টাকা, নতুন আলু ও বাঁধাকপি ১৫ থেকে ২০ টাকা, কাঁচা মরিচ ৫০ টাকা কেজি। এছাড়া ব্রকলি ৪০ টাকা পিস ও লাউ ২০ টাকা পিস।কৃষকরা জানান, সবজির উৎপাদন বাড়ায় হাট-বাজারে সরবরাহ বেড়েছে। তবে দাম কমে আসায় উৎপাদন খরচই উঠছে না, গুনতে হচ্ছে লোকসান। অন্যদিকে, বাজারে সবজির পর্যাপ্ত সরবারহ থাকায় দাম কমেছে। এতে ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park