
মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ি ব্যাটালিয়ন ২৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বারের দিকনির্দেশনা প্রতিদিনই মাদকবিরিয়তে অভিযান পরিচালনা করে এরই ধারাবাহিকতায় দুইটি ক্যাম্পে অভিযান চালিয়ে মালিক বিহীন মাদকদ্রব্য আটক করে ।
গত ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মনিপুর বিওপি ও কাটলা বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ০২টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৭২০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৮০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য ৯৯,৬০০/- (নিরানব্বই হাজার ছয়শত) টাকা।
ফুলবাড়ি ব্যাটেলিয়ান ২৯ বিজিবির অধিনায়ক তিনি বলেন ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।