1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

মহান বিজয় দিবস উপলক্ষে গিলাতলা ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন থাকছে বিজয়র‍্যালী,দুই দিনব্যাপী ক্রিড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প সহ বিভিন্ন অনুষ্ঠান

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা।

মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা গিলাতলা ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের আয়োজন করেছে দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান মালার।
গৃহীত অনুষ্ঠানগুলার মধ্যে রয়েছে বিজয়র‍্যালী,ক্রিড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প সহ বিভিন্ন অনুষ্ঠান। ১৬ ডিসেম্বর মঙ্গলবার ক্লাবে জাতীয় পতাকার উত্তোলনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী বর্ণাঢ্য এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের আহবায়ক মোঃ ইবাদুল হক রুবায়েদ। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন। ক্লাবের সভাপতি, এশিয়ান টেলিভিশন ফুলতলা ও দিঘলিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক সাইফুল্লাহ তারেকের সভাপতিত্বে উদ্বোধনী দিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবুসাঈদ হাওলাদার আব্বাস, সাংগঠনিক সম্পাদক মোল্যা সোহাগ হোসেন,জেলা যুবদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহিল কাফি সকা, জেলা যুবদলের সদস্য মোল্লা মাহাবুব আলম, দিঘলিয়া থানা যুবদলের আহ্বায়ক কুদরতি এলাহী স্পিকার, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা, শেখ হারুন-আর-রশিদ, খানজাহান আলী থানা যুবদলের সাবেক সভাপতি মোল্লা সোহরাব হোসেন ও আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান ও আরমান হুসাইন ইমন। আজ ১৬ ডিসেম্বর সকাল ১০ টায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য বিজয়ীরালী। র‍্যালিটি গফফার ফুড মোড়ের ক্লাবের সামনে থেকে শুরু হয়ে খুলনা যশোর মহাসড়কের শিরোমনি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে ক্লাবের সামনে এসে শেষ হয়। র‍্যালিতে শিশু, কিশোর তরুন তরণীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park