
মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার।
দিনাজপুরের ফুলবাড়ি ব্যাটেলিয়ান ২৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার এর দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান করা হয়।
২৯ বিজিবি অধিনায়ক আজ ১৬ ডিসেম্বর এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য তুলে ধরেন।
গতকাল ১৫ ডিসেম্বর সোমবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক ০১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৩৮,৫৭০ পিস বাংলাদেশী মদ তৈরীর ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৫,৭৮,৫৫০/- (পাঁচ লক্ষ আটাত্তর হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা।
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।