1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

যথাযোগ্য মর্যাদায় নৌ অঞ্চলসমূহে মহান বিজয় দিবস-২০২৫ উদ্‌যাপিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ বার পঠিত

নিউজ ডেস্ক ঃ

ঢাকা, ১৬ ডিসেম্বর ২০২৫ : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নৌবাহিনীর সকল নৌ অঞ্চলে মহান বিজয় দিবস-২০২৫ উদ্‌যাপিত হয়েছে। দিবসটি উদ্‌যাপন উপলক্ষ্যে আজ মঙ্গলবার (১৬-১২-২০২৫) বাদ যোহর নৌ অঞ্চলসমূহের মসজিদে স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়াও, কমান্ডার খুলনা নৌ অঞ্চল স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহ’র সমাধিস্থলে ‘গার্ড অব অনার’ ও পুস্পস্তবক অর্পণ করেন।

এবছর ৫৪তম বিজয় দিবস উপলক্ষ্যে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অর্জনের জন্য দশ হাজার ফুট উচ্চতা থেকে ৫৪ জন দক্ষ প্যারা জাম্পার পতাকা বহন করে প্যারা জাম্প করে। দিবসটিকে আরও মহিমান্বিত ও আকর্ষণীয় করে তুলতে জাতীয় প্যারেড স্কয়ারে মনোজ্ঞ ফ্লাই পাস্ট প্রদর্শিত হয়। নৌবাহিনীর সুদক্ষ প্যারা টুপারস এবং চৌকশ পাইলটগণ সেনা ও বিমান বাহিনীর সদস্যদের সাথে প্যারাজাম্প ও ফ্লাই পাস্টে অংশগ্রহণ করে অত্যন্ত সফলতার সাথে তাদের সক্ষমতা ও নৈপুণ্য প্রদর্শন করে। এই আয়োজনের মাধ্যমে জাতীয় চেতনায় উদ্বুদ্ধ সুপ্রশিক্ষিত নৌসদস্যরা তাদের উদ্যম, শৃঙ্খলা ও পেশাগত সক্ষমতার মাধ্যমে একটি শক্তিশালী ও আত্মবিশ্বাসী বাহিনী গঠনে দেশের মানুষকে আশান্বিত করে। সেই সাথে দিবসটির তাৎপর্য তুলে ধরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অন্যান্য বাহিনীর সাথে নৌবাহিনীর অর্কেস্ট্রা দল এবং চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত ও খুলনার শহীদ হাদিস পার্কে বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত ব্যান্ড দল মনোমুগ্ধকর বাদ্য পরিবেশনার মাধ্যমে তরুণ সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। এছাড়াও, বাংলাদেশ নৌবাহিনীর জাহাজসমূহের মধ্যে ঢাকা সদর ঘাঁটে বিএনডিবি গাংচিল, নৌ ইউনিট নারায়ণগঞ্জ নেভাল বার্থে বানৌজা শহীদ ফরিদ, চট্টগ্রাম নেভাল বার্থে বানৌজা সমুদ্র জয়, খুলনা বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে বানৌজা পদ্মা, মোংলা দিগরাজ নেভাল বার্থে বানৌজা আবু বকর, বরিশাল বিআইডব্লিউটিএ ঘাঁটে বানৌজা অদম্য এবং পটুয়াখালী পায়রা বন্দর জেটিতে বানৌজা কুশিয়ারা ১২০০ হতে ১৬০০ ঘটিকা পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। পাশাপাশি চট্টগ্রামের লাভলেইনে অবস্থিত মেরিটাইম মিউজিয়াম জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। নৌবাহিনীর জাহাজ ও মিউজিয়াম পরিদর্শন এবং বাদ্য পরিবেশনা উপভোগ করতে পেরে জনসাধারণ অত্যন্ত উচ্ছ্বসিত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park