1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

অধ্যাপক বিএম নাগিব হোসেনের নেতৃত্বে কালিয়ায় বিএনপির বিজয় দিবস উদযাপন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক 

মহান বিজয় দিবস উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় অধ্যাপক বিএম নাগিব হোসেনের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিজয় দিবসের কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচির শুরুতে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিতে জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। র‌্যালিতে মহান মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

র‌্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক বিএম নাগিব হোসেন। তিনি বলেন, “১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে গৌরবের দিন। নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। এই স্বাধীনতা কোনো দয়া নয়; এটি লাখো শহীদ ও বীর মুক্তিযোদ্ধার আত্মত্যাগের ফল।”

তিনি আরও বলেন, “স্বাধীন বাংলাদেশের মূল চেতনা ছিল শোষণমুক্ত সমাজ, সামাজিক ন্যায়বিচার ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা। কিন্তু আজও গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা পুরোপুরি নিশ্চিত হয়নি। বিজয় দিবসে আমাদের অঙ্গীকার হতে হবে—একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা।”

অধ্যাপক বিএম নাগিব হোসেন বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে স্বাধীনতার জন্য যেসব মা-বোন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের প্রতিও তিনি সশ্রদ্ধ সালাম জানান।

সমাবেশে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

১৯৭১ সালের এই দিনে পাক-হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। দিনটি বাঙালি জাতির ইতিহাসে অহংকার, ত্যাগ ও বিজয়ের এক অনন্য স্মারক হিসেবে বিবেচিত।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park