1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

ডুমুরিয়ায় চলছে আমন ধান কর্তন বাম্পার ফলনে কৃষকদের মুখে ফুটেছে স্বস্তির হাসি।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

শেখ মাহতাব হোসেন(ডুমুরিয়া) খুলনা।

খুলনার ডুমুরিয়া উপজেলায় চলছে আমন কর্তন ও মাড়াইয়ের ব্যস্ততম সময়। অধিক ফলনের আশায় কৃষকরা দিন-রাত পরিশ্রম করে পরিপক্ব ধান ঘরে তুলতে ব্যস্ত। বেশিরভাগ এলাকায় বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মুখে ফুটেছে স্বস্তির হাসি। তবে হঠাৎ বৃষ্টির শঙ্কায় তারা দ্রুত ফসল সংগ্রহে মনোযোগী হয়ে উঠেছেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), খুলনা অঞ্চলের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে খুলনা বিভাগের চার জেলায় রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ছিল ৯৮,৬৩৫ হেক্টর। এর বিপরীতে চাষ হয়েছে ৯৭,২৯০ হেক্টর—লক্ষ্যমাত্রার ৯৭.২ শতাংশ। ইতোমধ্যে আবাদযোগ্য জমির ২০,০৭০ হেক্টরে (১৭.৪ শতাংশ) ফসল কাটা সম্পন্ন হয়েছে। মাঠ পর্যায়ে মূল্যায়নে জানা গেছে, চলতি মৌসুমে এ এলাকায় প্রায় ১,৫৯,৯০২ মেট্রিক টন আমন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
ডুমুরিয়ার কৃষকরা বলছেন, মাঠে পরিপক্ব ধান বেশি দিন রাখলে বৃষ্টি বা শিলাবৃষ্টিতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা থাকে। তাই দ্রুত ধান কাটা ছাড়া উপায় নেই।উপজেলার কৃষক আব্দুল হামিদ বলেন,“আলহামদুলিল্লাহ, এ বছর উৎপাদন খুব ভালো। কাটা শেষের পথে, এখন মাড়াই চলছে। অপ্রত্যাশিত বৃষ্টির ভয় আছে, তাই যত দ্রুত সম্ভব ধান ঘরে তুলছি।”টিপনা গ্রামের কৃষক আব্দুল গনি গাজী বলেন,“আমার জমির ধান প্রায় শেষ। এখন মাড়াই করছি। আমন শেষ হলেই ডাল ও শীতকালীন সবজি রোপণের প্রস্তুতি নেব।”উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুভাষ বিশ্বাস জানান,“কৃষকরা এখন সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি এড়াতে আমরা দ্রুত কাটা ও নিরাপদ সংরক্ষণের পরামর্শ দিচ্ছি।”

ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইনসান ইবনে আমিন বলেন,
“এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের ফলন খুব ভালো হয়েছে। দুর্যোগের ঝুঁকি বিবেচনায় দ্রুত ফসল কাটার নির্দেশনা দেওয়া হয়েছে। সঠিক মাড়াই ও সংরক্ষণ পদ্ধতি নিয়েও দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। আশা করা যাচ্ছে, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হবে।”

তিনি আরও যোগ করেন,
“আমন মৌসুম শেষেই রবি ফসল, ডাল ও শীতকালীন সবজি চাষ শুরু হবে। এসব ফসলের জন্য প্রয়োজনীয় মাঠ পর্যায়ের সহায়তা অব্যাহত থাকবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park