1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস-এর বার্ষিক সম্মেলনে নৌবাহিনী প্রধান

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ বার পঠিত

নিউজ ডেস্ক ঃ

ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৫ঃ ঢাকা সেনানিবাসস্থ এমইএস কনভেনশন হলে আজ বুধবার (১০-১২-২০২৫) দ্বিতীয় দিনের সম্মেলন অনুষ্ঠিত হয়। তিন দিন ব্যাপি এই সম্মেলনের ২য় দিনে মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মুঃ হাসান-উজ-জামান।

নৌবাহিনী প্রধান তাঁর ভাষণের শুরুতেই বিজয়ের এই মাসে সশস্ত্র বাহিনীর সদস্যসহ মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর মুক্তিযোদ্ধাকে গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি বলেন, ‘মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস’ একটি স্বনামধন্য সেবাদানকারী আন্তঃবাহিনী প্রতিষ্ঠান হিসেবে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করে আসছে। ‘সেবাই ব্রত’ এই মূলমন্ত্রকে সামনে রেখে এমইএস এর সদস্যবৃন্দকে বর্তমানে প্রযুক্তির অগ্রগতির সাথে তাল মিলিয়ে আধুনিক প্রকৌশল প্রযুক্তি, ডিজিটাল প্রকল্প ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব নির্মাণনীতির আলোকে কাজ করার আহবান জানান। দক্ষ মানব সম্পদ, টেকসই নকশা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নে ভবিষ্যতেও এমইএস তার সুনাম অক্ষুণ্ন রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রতিরক্ষা অবকাঠামো উন্নয়ন ও জাতীয় অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সম্মেলনে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান। এ সময় প্রধান অতিথি এমইএস এর কর্মকর্তাগণের নিকট হতে উত্থাপিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে নৌবাহিনী প্রধান সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত নির্মাণ সামগ্রীর স্টল পরিদর্শন করেন।

সম্মেলনের ৩য় দিনে এমইএস এর সামরিক-বেসামরিক কর্মকর্তাগণের সমন্বয়ে দেশের স্বনামধন্য ০৫টি প্রতিষ্ঠানের কারখানা, উৎপাদিত পণ্যের গুণগতমান এবং উৎপাদন প্রক্রিয়া সরেজমিনে পরিদর্শন করা হবে। এতে কর্মকর্তাগণ কারিগরি অভিজ্ঞতা অর্জন করবেন, যা সশস্ত্র বাহিনীর নির্মাণাধীন ও নির্মিতব্য প্রকল্প কাজের গুণগতমান বজায় রাখতে সহায়তা ভূমিকা পালন করবে। এছাড়াও এমইএস এর বার্ষিক সম্মেলনে প্রশাসনিক, কারিগরি, আর্থিক, কল্যাণমূলক এবং প্রশিক্ষণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে পরিচালক, পূর্ত পরিদপ্তর, বাহিনী সদর দপ্তরসমূহের পরিচালকবৃন্দ, পূর্ত পরিচালক ও প্রধান প্রকৌশলী, সেনা, নৌ এবং বিমান বাহিনী এমইএস এর সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ এবং ভিটিসির মাধ্যমে সংযুক্ত সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park