1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

দুর্নীতি মুক্ত দেশ গড়তে ইসলামের কোন বিকল্প নাই ,

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ বার পঠিত

(ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা)।

খুলনার রূপসায় -ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির-চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহা. রেজাউল করিম বলেছেন দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে ইসলামের কোন বিকল্প নাই।দেশে বিগত সরকার দুর্নীতির মহোৎসবে মেতে উঠেছিল এবং তাদের দ্বারা লালিত হয়েছে দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারী।এ কারণে বাংলাদেশ দুর্নীতিতে কয়েকবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। তিনি বলেন ইসলামের গণজাগরণ দেখে একটি রাজনৈতিক চক্র তাদের পরাজয়ের ভয়ে আবোল তাবোল বক্তব্য প্রদান করছে ইসলামিক দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশে সর্বত্র কুরআনের রাজত্ব কায়েম করা হবে।তখন এদেশ হবে সুখী সমৃদ্ধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত। তিনি আরো বলেন ইসলাম দ্বারা রাষ্ট্র পরিচালনা করলে দেশে মাদক, চাঁদাবাজ , দুর্নীতিবাজ ভূমিদ্যসু কারোর ঠাই বাংলার মাটিতে থাকবে না তিনি মঙ্গলবার ৯ ডিসেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ওলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা কালে এ কথা বলেন।বিকাল ৩ টায় উপজেলার পালেরহাট মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইসলামী আন্দোলন নায়েবে আমির অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলন মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ ,বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, ইসলামী আন্দোলন খুলনা- ১ আসনের প্রার্থী মাওলানা আবু সাঈদ, ইসলামী আন্দোলন খুলনা জেলার শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান,এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা জেলা শাখার সভাপতি মুফতি মুজিবুর রহমান, খুলনা মহানগর শাখার সহ-সভাপতি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন ,খেলাফত মজলিস রূপসা উপজেলা শাখার সভাপতি মাওলানা রবিউল ইসলাম।ইসলামী আন্দোলন রূপসা উপজেলা শাখার সভাপতি শেখ মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুনার রশিদের পরিচালনায় বক্তৃতা করেন শ্রমিক নেতা আবুল কালাম আজাদ , সাবেক শিবির নেতা স, ম এনামুল হক,মুফতি আশরাফুল ইসলাম, আব্দুল করিম জমাদ্দার, হাফিজুর রহমান মাওলানা ইমরান আলী, নাসিরুল্লাহ হুসাইন , শফিকুল ইসলাম , আব্দুর রহিম, সেলিম সরদার, নাজমুল সাকিব , হেলাল উদ্দিন শিকারী , জামাল উদ্দিন মিজানুর রহমান , রাতুল ইসলাম,সিরাজুল ইসলাম সিরাজ ,হুমায়ুন কবির মল্লিক , রেজাউল কবি খান,আব্দুল্লাহ ইমরান ,আব্দুস সাত্তার হালদার,তাওহিদুল ইসলাম ,মামুন আব্দুর, রকিব মুফতি ফজলু আবু তাহের ,ইমরান আহমেদ সহ আরো কয়েকজন এ সময় উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park