
আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি খুলনা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আয়োজন দোয়া মাহফিল অনুষ্ঠিত । গতকাল সোমবার(১ ডিসেম্বর) মাগরিব বাদ সেনহাটি কবি কৃষ্ণচন্দ্র ইনস্টিটিউটে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক গাজী মোঃ মনিরুল ইসলাম, সদস্য সচিব গাজী হিমেল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সাজ্জাদ, যুগ্ম আহবায়ক সোহেল রানা,আবিদ আজাদ, আলহাজ্ব সারোয়ার খান কলেজের সভাপতি নয়ন, দিঘলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমন, সৌরভ, হাসিব, ইমন, জিলান, হাসান, জয় দত্ত প্রমুখ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহ্র দরবারে প্রার্থনা করা হয়। পাশাপাশি দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেও মোনাজাত করা হয়।
উপস্থিত নেতাকর্মীরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন এবং অন্যায়ের সাথে কখনও আপোষ করেননি। এজন্য তাকে আপসহীন নেত্রী বলা হয়। তার সুস্থতা দেশের মানুষের প্রত্যাশার অংশ। দলমত নির্বিশেষে সকলের প্রতি দেশনেত্রীর জন্য দোয়া করার আহ্বান জানান।।