1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

কালিয়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা—মিনি পার্ক নির্মাণের ঘোষণা প্রধান অতিথির

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৮৩ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক

নড়াইলের কালিয়া উপজেলার সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষা–অনুরাগী ও সমাজসেবক শেখ মো. আশরাফ উদ্দিন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন এবং বিদ্যালয়ের শিক্ষা পরিবেশের প্রশংসা করে নিজ অর্থায়নে একটি মিনি পার্ক নির্মাণের ঘোষণা দেন। তাঁর এ ঘোষণাকে অভিভাবক ও উপস্থিত ব্যক্তিরা করতালির মাধ্যমে স্বাগত জানান।

সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এস.এম. তাজকির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচগ্রাম ওসমান গনি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সোহেল মোল্লা (ব্যবসায় শিক্ষা) ও সহকারী শিক্ষক সবুজ আলী মণ্ডল (গণিত)।

বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব রুমা ও করিমুন নেছা। বিদায়ী শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুসলিমা খানম। তিনি জানান, বিদায়ী ও অন্যান্য অভিভাবকরা বিদ্যালয়ের জন্য তিন সিটের সোফা সেট ও কয়েকটি টি টেবিল উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া এবং তৃতীয় শ্রেণির সুমাইয়া বড় ভাই–বোনদের উদ্দেশে শুভেচ্ছাবার্তা দেয়। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে মো. আলী আজগর মোল্লা, মরিয়ম আক্তার মারিয়া ও হালিমা বেগম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আল-আমীন শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও উচ্চশিক্ষার প্রতি অনুপ্রাণিত করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। শেষে দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক জনাব আজমল মোল্লা। দোয়া ও মোনাজাত শেষে শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park