1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

কাঠালিয়ায় সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার দুর্নীতির বিরুদ্ধে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

 

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেচরীরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকির হোসেন ফরাজী ও তার বড় ভাই ফরিদুজ্জামান জাহাঙ্গীর ফরাজী বেপরোয়া দুর্নীতির বিচারের দাবিতে স্থানীয় কৈখালী বাজারের ব্যবসায়ীরা সংবাদ সম্মেলন করেছে।

আজ ২৩ ডিসেম্বর সোমবার সকাল ১১ টায় কৈখালী বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক ইউপি সদস্য ব্যবসায়ী জাফর আলী খান, এসময় তিনি অভিযোগ করেন জাকির ফরাজী চেয়ারম্যান থাকাকালীন সময় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে চেচরীরামপুর মাধ্যমিক বিদ্যালয় ও  শানে এলাহি দাখিল মাদ্রাসায় বিভিন্ন পদে লোক নিয়োগ করে প্রায় ৯০ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন। এছাড়া গ্রাম পুলিশ নিয়োগ, টিআর,কাবিখা, এলজি, এসপি সহ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। তার বড় ভাই ফরিদুজ্জামান জাহাঙ্গীর ফরাজী কৈখালী বাজারের সরকারি জমি দখল করে বিভিন্ন স্থাপনা নির্মান করেছেন। এসব দুর্নীতির কেউ প্রতিবাদ করলে তাকে মামলা হামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমরা এ আওয়ামী লীগ নেতার সৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই। সংবাদ সম্মেলনে বক্তারা আরো বলেন বতর্মানে তারা বিএনপিতে অনুপ্রবেশ করতে চায়, তারা বিএনপিতে আসলে বিএনপির ভাবমূর্তি নস্ট হবে। জাহাঙ্গির ফরাজী চেঁচরীরামপুর এমএল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হতে চায়, তিনি সভাপতি হলে স্কুলের ক্ষতি ছাড়া উপগার হবেনা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঃ রশিদ খান, মোঃ আলমগীর, মোস্তফা খান, আঃ ওহাব হাওলাদারসহ কৈখালী বাজারের ব্যবসায়ীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park