1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

জাতীয়তাবাদী শ্রমিক দল খালিশপুর শিল্পাঞ্চল কমিটির উদ্যোগে শ্রমিক জনসভা 

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

রিপোর্টার নজরুল ইসলাম নবীন।

মহানগরীর খালিশপুর থানাধীন পিপলস গোল চত্বরে *জাতীয়তাবাদী শ্রমিক দল খালিশপুর শিল্পাঞ্চল কমিটির উদ্যোগে* ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষ্যে *ফ্যাসিস্ট সরকার কর্তৃক বন্ধকৃত ২৫ টি পাটকল রাষ্ট্রীয়ভাবে চালু,* খালিশপুর জুট মিল দৌলতপুর জুট মিলস্ সহ ৫টি পাট কলের শ্রমিকদের বকেয়া পরিশোধ, লীজ প্রথা বাতিল, টেন্ডারের নামে লুটপাট বন্ধ, হকার্স হয়রানি বন্ধ, গোয়ালপাড়া খুলনা ৩৩০ মেঃ ওঃ নতুন বিদ্যুৎ ইউনিট টি সার্বক্ষণিক চালু রাখার দাবীতে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়।উক্ত শ্রমিক জনসভায় জাতীয়তাবাদী শ্রমিক দল, খালিশপুর শিল্পাঞ্চল কমিটি আহবায়ক আবু দাউদ দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ, মেয়র বরিশাল সিটি কর্পোরেশন জনাব মুজিবুর রহমান সরোয়ার,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাড: শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারি ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়।

*বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী রকিবুল ইসলাম বকুল,* খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট রফিকুল আলম মনা, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল তুহিন এবং খালিশপুর জাতীয়তাবাদী শ্রমিক দলের শিল্পাঞ্চল কমিটির সদস্য সচিব মো: আলমগীর তালুকদারসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী। উক্ত সমাবেশ চলাকালীন সময়ে খালিশপুর বিআইডিসি সড়কে যান চলাচল বন্ধ ছিল, এ সময় জনসাধারণের চলাচলে সাময়িক অসুবিধা সৃষ্টি হলেও কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিলক্ষিত হয়নি, সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park