1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

রূপসায়-৫০ হাজার বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজায়নের অঙ্গীকার. আজিজুল বারী হেলালের।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১২৬ বার পঠিত

(ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা)

খুলনার রূপসায় বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক,খুলনা-৪ আসনের বিএনপির মনোনীত-ধানের শীষ প্রতীকের প্রার্থী-আজিজুল বারী হেলাল বলেছেন, গাছ লাগানো মানে শুধু পরিবেশ সংরক্ষণ নয়, এটি আমাদের আগামী প্রজন্মের জন্য সুস্থ, নিরাপদ এবং সুন্দর জীবন নিশ্চিত করার অঙ্গীকার।আমরা গাছ লাগাই, পরিবেশ বাঁচাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা খুলনা-৪ আসনে ৫০ হাজার বৃক্ষ রোপনের মাধ্যমে সবুজায়নের অঙ্গীকার নিয়ে এই কাজ শুরু করেছি।
তিনি বলেন, একটি বাড়ি, একটি গাছ এটি শুধু একটি কর্মসূচি নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতার প্রকাশ। একটি সবুজ বাংলাদেশই পারে আমাদের অর্থনীতি, পরিবেশ এবং সমাজকে টেকসই ভিত্তিতে দাঁড় করাতে।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সবুজায়ন শুধুমাত্র প্রকৃতির জন্য নয়, এটি আমাদের সমাজ ও মানুষের জন্যও অপরিহার্য।আজিজুল বারী হেলাল তিনি বলেন,ধানের শীষ প্রতীক মানে জনগণের অধিকার, গণতন্ত্রের প্রতীক। বিএনপি সবসময় জনগণের পাশে থাকে।
তারা সবসময় পরিবেশ রক্ষা, কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে লড়ে যায়। আমাদের লক্ষ্য হলো একটি সুন্দর, সবুজ ও সমৃদ্ধ এলাকা গড়ে তোলা যেখানে মানুষ এবং প্রকৃতি একসাথে সমৃদ্ধি লাভ করবে, আর ভবিষ্যৎ প্রজন্ম তাদের অধিকার ও নিরাপদ পরিবেশ উপভোগ করবে।
এ ছাড়াও তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরও বলেন এই কর্মসূচি কেবল ভোটের আগে একটি প্রতিশ্রুতি নয়, এটি আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ, যা স্থানীয় জনগণকে পরিবেশ সচেতনতা, সামাজিক দায়বদ্ধতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করবেন
তিনি সোমবার ১০ নভেম্বর সকালে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নস্থ তার বাসভবনে গাছ লাগাই পরিবেশ বাঁচাই এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনা-৪ আসনে নির্বাচনী এলাকায় বিএনপির উদ্যোগে একটি বাড়ি,একটি গাছ সবুজায়নের অঙ্গীকার নিয়ে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন ও সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং কালে বক্তব্যে একথা বলেন।
প্রেস ব্রিফিংকালে তার সাথে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু,জেলা বিএনপির সদস্য শেখ আ. রশীদ,আনসার আলী বিশ্বাস,নাজমুস সাকিব পিন্টু,এম এ সালাম
জেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা তুহিন,বিএনপি নেতা কাজী জাকির হোসেন,শেখ আবু সাঈদ,ফরিদ আহম্মেদ,সৈয়দ নিয়ামত আলী,মাঈনুল হাসান, কামরুজ্জামান নান্টু প্রমূখ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park