1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

র‍্যাব-৬ পৃথক অভিযানে ১শ ১৮ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে। রিপোর্টার মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৫৩ বার পঠিত

পৃথক দুই অভিযানে ১১৮ বোতল ফেনসিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স*” নীতিতে অটল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১০/১১/২৫ খ্রিস্টাব্দ র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প, ঝিনাইদহ জেলার সদর থানাধীন শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এর

সামনে ঢাকাগামী হাইওয়ের পাকা রাস্তার ওপর হতে অবৈধ মাদকদ্রব্য ৩৫ (পয়ত্রিশ) বোতল ভারতীয় ফেনসিডিল (Wincerex) সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। অন্য এক অভিযানে র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প, যশোর জেলার শার্শা থানাধীন গোগা গ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ আবুল কালামের বসত বাড়ি থেকে অবৈধ মাদকদ্রব্য ৮৩ বোতল ভারতীয় ফেনসিডিল (Wincerex) উদ্ধার করেছে। এ সময় অভিযান পরিচালনাকারী র‍্যাব দলের উপস্থিতি টের পেয়ে আবুল কালাম পলায়ন করে। এসময় গ্রেফতারকৃত আসামিদের হেফাযত হতে সর্বমোট ১১৮ বোতল ভারতীয় ফেনসিডিল (Wincerex) উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park