1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিনাজপুরে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

 

মোঃ আশরাফুল ইসলাম ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামায় মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ১৮ ডিসেম্বর বুধবার রাতে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের আরাজী যুগিরঘোপা গ্রামের বেনুপাড়া থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুজাতা রানী রায় (২৪) ওই গ্রামের ভক্ত রায়ের স্ত্রী এবং তার মেয়ে নীলাদ্রি রানী রায় (৬)। পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলার বিলাইচন্ডী ইউনিয়নের বাঘাচড়া গ্রামের ঝাউপাড়ার অমিত‍্য রায়ের মেয়ে ও নাতনী। এ ঘটনায় এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, ২০১৮ সালে পারিবারিকভাবে বিয়ে হয় তাদের। ভক্ত রায় পেশায় একজন দর্জি।

পরিবার সূত্রে জানা যায়, সুজাতা প্রতিদিন সন্ধ্যা বাতি দিয়ে থাকে। কিন্তু বুধবার সন্ধ্যা বাতি না দেওয়ায় তার জা চন্দনা তাকে তার শয়ন কক্ষে ডাকতে যায়। ডাকতে গিয়ে দরজা বন্ধ পায়। এরপর দরজায় সজরে ধাক্কা দিলে ঘর অন্ধকার দেখতে পায়। আলো জ্বালিয়ে দেখে তাদের ঝুলন্ত অবস্থায় আছে। এরপর চিৎকার করলে পরিবারসহ প্রতিবেশীরা এগিয়ে আসে।মেয়ের পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা হত্যা করে নাটক সাজিয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। উক্ত ঘরে একটি সুইসাইড নোট পাওয়া যায়। যেখানে মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয় নাই। তবে সুইসাইড নোটের লেখা ভিকটিমের কি’না তা পরীক্ষা নিরীক্ষা সাপেক্ষে জানা যাবে। লাশ দুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের জন্য পরীক্ষা নিরীক্ষা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park