1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

৫-ই আগস্টে আমেরিকায় পালিয়ে যাওয়া শেখ পরিবারের ঘনিষ্ঠ ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াসের এলাকায় ফিরে আসা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি। প্রশাসনের রহস্যজনক নীরবতা।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৩৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার খুলনা:

জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের উপরে নির্যাতনকারী, শেখ হাসিনা পরিবারের সদস্য শেখ হেলাল ও শেখ সোহেল এর অত্যন্ত আস্থাভাজন ও ঘনিষ্ঠজন খুলনার পাইকগাছা উপজেলার ৯নং চাঁদখালী ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব এবং ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াস গত ৯-ই মে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীদের একত্রিত করে এলাকায় প্রবেশ করেছেন। তার একজন কর্মীর ফেসবুকে প্রকাশ হওয়ার ছবিতে দেখা যায় তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে স্থানীয় বিভিন্ন স্থাপনা পরিদর্শন ও এলাকার স্থানীয়দের কবর জিয়ারত করেছেন।তাকে স্বাগতম জানানোর জন্য আগে থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে নিয়ে মোটরসাইকেল শোডাউন করেছেন।

স্থানীয় সূত্র বলছে শাহজাদা আবু ইলিয়াস ২৪ এর ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্রদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিলেন।৫ ই আগস্ট এর আগে তার ভাইরাল হওয়া বক্তব্য দেখে জানা যায়, তিনি তৎকালিন আওয়ামী লীগের স্থানীয় খুলনা-৬ আসনের সংসদ সদস্য রশিদুজ্জামান মোড়ল এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশে রেখে স্পষ্ট বক্তব্য দিয়েছেন, “চাঁদখালী ইউনিয়নের মাটি আওয়ামী লীগের ঘাঁটি, এখানে জামাত-বিএনপির ঠাঁই হবে না।”

তীব্র আন্দোলনের মধ্যে ৫-ই আগস্ট হাসিনা সরকারের পতন হলে শাহজাদা আবু ইলিয়াস পালিয়ে আমেরিকা চলে যান। বিক্ষুব্ধ ছাত্র জনতা তাকে না পেয়ে তার ঘরবাড়ি ভাংচুর করে ।আমেরিকায় পালিয়ে থেকেও তিনি আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছেন।

সূত্র বলছে শাহজাদা আবু ইলিয়াস প্রায় তিন মাস ধরে বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে এসে তিনি তার সাতক্ষীরার বাড়িতে লুকিয়ে ছিলেন।গত ৬-ই মে চাঁদখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা জোয়াদুর রসুল বাবু’র জানাযায় প্রথমবার শাহাজাদা আবু ইলিয়াস কে প্রকাশ্য দেখা যায়।

এরপর সুযোগ বুঝে ৯ তারিখে তিনি এলাকায় প্রবেশ করেছেন।স্থানীয়দের অভিযোগ তিনি স্থানীয় বিএনপি, জামায়াতের কিছু নীতি হীন নেতা ও প্রশাসনকে ম্যানেজ করেই এলাকায় প্রবেশ করেছেন।

তা না হলে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দ নীরব ভূমিকা পালন করছে কেনো?জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ ছাত্রদের উপরে নির্যাতনকারী কট্টরপন্থী এই আওয়ামী লীগ নেতার এলাকায় পূর্ণবাসন ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় তৃণমূল বিএনপি, জামায়াতের কর্মীদের ভিতরে অসন্তোষ দেখা দিয়েছে। শাহজাদা আবু ইলিয়াস এখনো পর্যন্ত ৯নং চাঁদখালী ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব পদে বহাল রয়েছেন। ‌এবিষয়ে প্রশাসনের কোন উল্লেখযোগ্য পদক্ষেপ দেখা যাচ্ছে না।সূত্র বলছে, আওয়ামী লীগের এই নেতা বিভিন্ন মহলে তদবির করে আবারও চেয়ারমানি করার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।স্থানীয়দের দাবি অবিলম্বে ২৪ এর গণঅভ্যুত্থানের সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনকারী এ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park