1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর আপত্তিকর ছবি ফেসবুকে দেখার কারণে বিভিন্ন মহলের ক্ষোপ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২৫ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

১ ডিসেম্বর ২০২৫ খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান — খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে মনোনীত হিসেবে ঘোষণা করেন।
আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের অত‍ি ঘনিষ্ঠ এই কৃষ্ণ নন্দী কিভাবে জনপ্রিয় স্থানীয় জামায়াত নেতা শেখ আবু ইউসুফকে হটিয়ে জামায়াতে ইসলামীর মনোনয়ন পেলেন সেটা নিয়ে অনেকেই বেশ দ্বিধান্বিত।
প্রাথমিকভাবে অনুসন্ধান করে কৃষ্ণ নন্দীর উল্লেখযোগ্য তেমন কোন রাজনৈতিক কর্মকান্ড খুঁজে পাওয়া যায়নি। তবে বিশ্বস্ত সূত্র মারফত নিশ্চিত হওয়া গেছে যে প্রতিবেশী রাষ্ট্রের বিশেষ একটি সংস্থার সাথে কৃষ্ণ নন্দীর নিবিড় যোগাযোগ রয়েছে।বিতর্কিত ব্যক্তিত্ব ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগলের প্রতিষ্ঠাতা সভাপতি শিপন কুমার বসুর সাথে কৃষ্ণ নন্দীর অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান, যার প্রমাণ হিসেবে শিপন ও কৃষ্ণ নন্দীর কিছু ছবি (তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৩) হাতে এসেছে, যা জনগুরুত্ব বিবেচনায় প্রকাশ করা হলো। একই বৈঠকে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা আইবি’ সংশ্লিষ্ট একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন বলেও দাবি করেছে সূত্র।এ বিষয়ে জানতে আমি সরাসরি আজ কৃষ্ণ নন্দীর সাথে কথা বলে তাঁর বক্তব্য ও সত্যতা জানতে চাই। কৃষ্ণ নন্দী জানান শিপন কুমার বসু’কে তিনি চেনেন না, তবে শিপন কুমার বসু উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাঁর সম্পর্কে বানোয়াট গল্প রটাচ্ছে এবং এসব ছবি সবই এডিটেড। তিনি আরো দাবি করেন শিপন কুমার চাঁদা দাবি করে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন।তবে প্রাথমিকভাবে সংযুক্ত এই তিনটি ছবির (এনক্রিপটেড এপ ব্যবহার করে পাঠানো ফাইল হওয়ায় মেটাডেটা পাওয়া সম্ভব হয়নি) ফরেন্সিক এনালাইসিস করে কোন ধরণের এআই ব্যবহার বা টেম্পারিং খুঁজে পাওয়া যায়নি। শিপন কুমার বসুর সাথে তোলা দুটি ছবিতে উল্লেখ করা সময় (১৫.০২.২০২৩) কৃষ্ণ নন্দী, ভারতে অবস্থান করছিলেন, ‍যা তাঁর ভ্রমণ সংক্রান্ত তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া গেছে।উল্লেখ্য ২০১৩ সাল থেকে অদ‍্যাবধি মোট ২২ বার তিনি ভারত গমন করেছেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park