1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

১০ দলীয় জোটের প্রার্থী মাওঃ সাখাওয়াত হোসাইনের দিনব্যাপী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৩৯ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার মোঃসোহেল রানা )

খুলনা-৪ আসনে ১০ দলীয় জোটের দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইনের রূপসা উপজেলায় দিনব্যাপী গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ শে জানুয়ারি ( রবিবার ) রূপসা উপজেলার পালের বাজারে মানব কল্যাণ কিন্ডার গার্ডেনে পুরুষ ও মহিলাদের উঠান বৈঠক এবং শিক্ষক ও অবিভাবকের সাথে মতবিনিময় শেষে পালেরহাট বাজারে গণসংযোগ করেন। পরে রূপসা রেলওয়ে মাঠে সমাবেশ যোগদান করেন। বাদ আসর অচিনতলা থেকে রূপসা ঘাট পর্যন্ত দেওয়াল ঘড়ির প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়কে গণসংযোগ, রূপসা মারকাযুল হুদা মাদ্রাসায় ছাত্র শিক্ষক ও এলাকাবাসীর সাথে মতবিনিময়।
জাবুসায় গণসংযোগ, ইলাইপুর মোহাম্মদীয়া আল-মদিনা জামে মসজিদের সামনে দোওয়াল ঘড়ির নির্বাচনী পথসভা শেষে তিলকে গণসংযোগ ও নির্বাচনী সমাবেশসহ রূপসা উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগ কালে তার সাথে উপস্থিত ছিলেন,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, খেলাফত মজলিস খুলনা জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, জামায়াতে ইসলামীর মুফতি মহিউদ্দীম, বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর সাধারণ সম্পাদক হাফেজ শহিদুল ইসলাম, খেলাফত মজলিসের জেলার সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ জুবায়ের, রুপসা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি নাজিম উদ্দীন, খুলনা মহানগর খেলাফত মজলিসের সেক্রেটারি এ্যাড: শহিদুল ইসলাম, খেলাফত মজলিস খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতি মাহফুজুর রহমান, জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি ) খুলনা জেলার প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান ফয়জুল্লাহ, রূপসা উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি জসিম উদ্দীন, উপজেলা সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, মাওলানা সাজ্জাদুল্লাহ রায়হানী, মাওলানা মুহিব্বুল্লাহ জিহাদী, জাতীয় ছাত্র শক্তির জেলার যুগ্ম সদস্য সচিব ফাহাদ গাজী, শামিম হাওলাদার, সোহান শেখ, ইস্রাফিল প্রমুখ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park