1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

হুমকি ও ভয় ভীতি দেখিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না- আজিজুল বারী হেলাল.

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

(ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )

খুলনার রূপসায় -বিএনপি’র কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক-আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ’ প্রতীকের প্রার্থী, সাবেক ছাত্রনেতা, রূপসী রূপসার কৃতি সন্তান-
আজিজুল বারী হেলাল বলেছেন, নির্বাচনে হুমকি ও ভয় ভীতি দেখিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।
আজিজুল বারী হেলাল বলেন, বিগত সরকারের আমলে ২০১১ সালে বিএনপি”র প্রত্যেকটি নেতা-কর্মীর উপর আঘাত এনেছিলো।হয় রানি ও মিথ্যা মামলা দিয়ে দলীয় নেতা-কর্মীদের ঘরছাড়া করা হয়েছিলো।
যার কারণে ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা এদেশের ছাত্র-জনতার তোপের মুখে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন।রাষ্ট্রনায়ক তারেক রহমান লন্ডনে থেকে ২০২৪ এর গণঅভ্যুত্থান সফল করতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। বাংলাদেশ যখন বিপদে পড়েছে বিএনপি তখন এগিয়ে এসেছে।
আজিজুল বারী হেলাল আরো বলেছেন, এখন যদি দেশে যেনতেন সরকার গঠন হয় তাহলে দেশের মানুষ তাদের অধিকার হারাবে।বিএনপি একমাত্র অপরিহার্য সংগঠন। গত ১৭ বছরে আওয়ামী লীগের অত্যাচারে দেশবাসীকে বিষিয়ে তুলেছিলো। দেশের মানুষ স্বস্তিতে ছিলো না।
বিএনপি বড় একটি রাজনৈতিক দল। তাই বিএনপির নেতা-কর্মীদের হুমকি-ধামকি ও ভয়-ভীতি দিয়ে বা দেখিয়ে দমিয়ে রাখা যাবে না।এছাড়াও তিনি বলেছেন, অন্য দিকে -আরেকটি দল আওয়ামী লীগ তাদের ভাগ্যে কি আছে -আল্লাহ তা’য়ালা ভালো জানেন।
তবে বিএনপি আগামীতে নির্বাচিত হলে দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এজন্য সুষ্ঠভাবে দেশ পরিচালনায় তারেক রহমানের কোনো বিকল্প নেই।মঙ্গলবার ৪ নভেম্বর এর বেলা ১১টায় খুলনার রূপসা উপজেলার পূর্ব রূপসা ব্যাংকের মোড়ে উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
রূপসা -উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিকের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও বিসিবি’র খুলনা বিভাগীয় পরিচালক খাঁন জুলফিকার আলী জুলু,জেলা বিএনপি’র যুগ্ম- আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম,জিএম কামরুজ্জামান টুকু, এনামুল কবীর সজল, নির্বাহী সদস্য আনসার আলী বিশ্বাস,আরিফুর রহমান আরিফ, মোল্লা রিয়াজুল ইসলাম, আছাফুর রহমান, জেলা কৃষক দলের সভাপতি মো. সাঈদ শেখ,
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম- আহবায়ক বিকাশ মিত্র, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ কামরান হাসান,
উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আবুল কালাম গোলদার,মো. ইলিয়াস রহমান, রবিউল ইসলাম রবি, শেখ রয়েল আজম, মোর্শেদুর রহমান লিটন, মো. ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির সদস্য মো. মহিউদ্দিন শেখ,
জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ইয়ারুল ইসলাম রিপন,
মমিনুর রহমান সাগর, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. কবির শেখ, নৈহাটী ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য বিএনপি নেতা এসএমএ মালেক,
মহিউদ্দিন মিন্টু, খান আনোয়ার হোসেন, দিদারুল ইসলাম দিদার, আজিজুর রহমান, জাহিদুল ইসলাম রবি, মো. বাবু মোল্লা, মুন্না সরদার,খান হালিম হাসান, মাসুদ খান, আমিরুল ইসলাম তারেক,আব্দুল হালিম মোড়ল, নিজাম উদ্দিন টিটো, আবু মুছা শেখসহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।সমাবেশে বিএনপি নেতা আজিজুল বারী হেলাল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে (কয়রা- পাইকগাছা) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পী’র নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করার জন্য দলের নেতা-কর্মীদের উদত্ত আহবান জানান।
সমাবেশ শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতি আনিসুর রহমান।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park