1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

হুইপ বকুলের নির্দেশে সোনালী ও অ্যাজাক্স জুট মিলে বিদ্যুৎ কর্মকর্তাদের পরিদর্শন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২৫ বার পঠিত

মোঃ মামুন মোল্লা :

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ২ নং ওয়ার্ডের অন্তর্গত সোনালী ও অ্যাজাক্স জুট মিলের শ্রমিক কলোনির দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় হুইপ (খুলনা-৩) আলহাজ্ব রফিকুল ইসলাম বকুলের নির্দেশে ওজোপাডিকোর (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড) খুলনার কর্মকর্তাবৃন্দ সম্প্রতি উক্ত এলাকা পরিদর্শন করেছেন।
​জানা যায়, দীর্ঘদিন যাবৎ বিদ্যুৎ সংযোগ না থাকায় সোনালী ও অ্যাজাক্স জুট মিলের শ্রমিক কলোনির বাসিন্দারা চরম মানবেতর জীবনযাপন করে আসছিলেন। এই দুটি মিলে কর্মরত প্রায় কয়েকশত শ্রমিক তাদের পরিবার-পরিজন নিয়ে ওই কলোনিতে বসবাস করেন। দীর্ঘদিনের এই দুর্ভোগের বিষয়টি খুলনা-৩ আসনের মাননীয় হুইপ আলহাজ্ব রফিকুল ইসলাম বকুলের নজরে আসলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন।
​শ্রমিকদের এই কষ্ট লাঘবে তিনি বিদ্যুৎ বিভাগের ডিভিশন প্রধান নাজমুন হুদা এবং নির্বাহী প্রকৌশলী জিয়াউল হককে বিষয়টি দ্রুত অবহতি করে সমাধানের নির্দেশ প্রদান করেন।
​মাননীয় হুইপের এই নির্দেশের প্রেক্ষিতে গত ৩ জুলাই (বুধবার) বিদ্যুৎ বিভাগ ও স্থানীয় বিএনপি’র একটি প্রতিনিধি দল সরেজমিনে সোনালী জুট মিল এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা উপস্থিত সকল শ্রমিক ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেন এবং শ্রমিকদের দুর্দশার কথা শোনেন।
​আলোচনার ফলশ্রুতিতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাবৃন্দ আগামী এক সপ্তাহের মধ্যে উক্ত কলোনিতে বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপন বা সমস্যা সমাধানের জোরালো আশ্বাস প্রদান করেন। এতে কলোনির হাজারো শ্রমিকের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
​পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন মিজান, মো: রফিকুল ইসলাম রফিক, বারেক হাওলাদার, রাসেল মাহমুদ, জাহিদুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park