1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৪৩ বার পঠিত

নিউজ ডেস্ক ঃ

চট্টগ্রাম, ২২ এপ্রিল ২০২৬ঃ চলমান বৈশ্বিক জ্বালানি তেল সংকটের প্রেক্ষিতে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে দায়িত্বরত এলাকাসমূহে সক্রিয় ও তৎপর রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (২১-০৪-২০২৬) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে হাতিয়া উপজেলার তমুরদ্দি বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে “বেলায়েত মটর পার্টস” নামক একটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে মজুদকৃত ০৮ ড্রাম তথা ১ হাজার ৬শ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়। এ সময় অবৈধভাবে জ্বালানি মজুদের দায়ে একজনকে আটক করা হয়। পরবর্তীতে, জব্দকৃত ডিজেল ও আটককৃত ব্যক্তির বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃত্রিম সংকট সৃষ্টি ও বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা প্রতিহত করতে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park