1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

হয়রানিমূলক মামলার প্রতিবাদে এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবিতে শলুয়া বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার পঠিত

রিপোর্টার মোঃ মামুন মোল্লা খুলনা

বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে হয়রানীমূলক মামলার প্রতিবাদে এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর সোমবার বিকাল ৪ টায় আড়ংঘাটা থানাধিন শলুয়া বাজারে স্থানীয় এলাকার বাসির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রংপুর ইউনিয়ন বিএনপি নেতা খোকন তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শলুয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, ঘুনারদ্বারা জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ তাইজুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা রুস্তম শেখ, আলমগীর হোসেন, আক্কাস শেখ, দুলাল সরকার, মহিলা দল নেত্রী ঝুমা খান, রিমা ইয়াসমিন, রুপা সরকার, আবু জাফর ছানাসহ স্থানীয় বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, মাদক ব্যবসায়ী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালালদের পক্ষ নিয়ে প্রশাসন কোন প্রকার তথ্য প্রমাণ ছাড়াই এলাকার নিরিহ সাধারণ মানুষ ও স্থানীয় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের হয়রানি করছে। তারা নেতৃবৃন্দের নামে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানির করছে। নেতৃবৃন্দ অবিলম্বে এ সকল মিথ্যা মামলা তদন্তপূর্বক প্রত্যাহার করার আহবান জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শলুয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ ব্রিজের মাথায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় প্রায় আধা ঘন্টা রস্তার দুই পাশে বিভিন্ন যানবহন আটকে পড়ে যানজটের সৃষ্টি হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park