1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

স্মৃতি ও আনন্দের পুনর্মিলনী মেলা-২০২৫ রায়ের মহল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

খুলনা মহানগরীর ঐতিহ্যবাহী রায়ের মহল মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশ গ্রহণে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পুনর্মিলনী ২০২৫। স্মৃতি, আবেগ ও ভালো বাসায় ভরপুর এই মিলন মেলায় বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় এক আনন্দঘন উৎসব স্থলে। দিন ব্যাপী কর্মসূচির সূচনা হয় সকাল ১০ টায় ঘোড়া, মোটরসাইকেল,পিকআপ,প্রাইভেটকার এমনকি ভ্যান ও ইজিবাইক যোগে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে। বিদ্যালয় চত্বর থেকে শুরু হওয়া র‍্যালিটি রায়ের মহল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। র‍্যালিতে অংশ গ্রহণকারী প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের হাতে ছিল ব্যানার,ফেস্টুন ও নানা রঙের প্ল্যাকার্ড। আনন্দঘন স্লোগান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। র‍্যালি শেষে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও স্মৃতিচারণ পর্ব। এতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী,বর্তমান শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসা. আফসা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বোর্ডের সচিবসহ জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা রায়ের মহল মাধ্যমিক বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, শিক্ষকদের অবদান এবং শিক্ষা জীবনের স্মরণীয় দিনগুলোর কথা তুলে ধরেন।
স্মৃতিচারণ পর্বে প্রাক্তন ছাত্রছাত্রীরা তাঁদের স্কুল জীবনের নানা গল্প, আনন্দ-কষ্ট, বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্ত এবং শিক্ষকদের স্নেহ ও শাসনের কথা আবেগ ঘন কণ্ঠে স্মরণ করেন। অনেকেই বলেন, রায়ের মহল মাধ্যমিক বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি তাঁদের জীবনের ভিত গড়ে দেওয়ার অন্যতম প্রধান স্থান। শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে অনেকের চোখে আবেগের জলও দেখা যায়। আলোচনা সভা শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় সবাই স্মৃতির পাতায় ফিরে যান এবং প্রাণ খুলে আনন্দ ভাগাভাগিতে মেতে ওঠেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই পুনর্মিলনী উৎসবের মাধ্যমে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অনুপ্রেরণা পাবেন।
সবশেষে উপস্থিত সকলে মত প্রকাশ করেন,দিনব্যাপী এই পুনর্মিলনী অনুষ্ঠান রায়ের মহল মাধ্যমিক বিদ্যালয়ের ইতিহাসে একটি স্মরণীয় ও গৌরবময় অধ্যায় হয়ে থাকবে। রায়ের মহল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার বলেন, এই প্রতিষ্ঠানের ৬৩ বছরের প্রাক্তন ছাত্র ছাত্রী,শিক্ষক এবং বর্তমান মিলে সকালের সমন্বয়ে ১ম পুনমিলনী অনুষ্ঠিত হচ্ছে। আজকের আমর প্রতিষ্ঠানের ৩/৪ জন সাবেক প্রধান শিক্ষক এবং ২/৩ জন সাবেক সভাপতি উপস্থিত হয়েছে। তাছাড়া এই প্রতিষ্ঠানের অনেক প্রাক্তন ছাত্র ছাত্রী যারা আমেরিকা, লন্ডন,ইন্ডিয়া এমনকি কানাডায় থাকেন তারাও অনেকে উপস্থিত হয়েছে। তাছাড়া এই স্কুলের সাবেক ছাত্র ছাত্রী যারা বড়ো প্রতিষ্ঠানে দায়িত্বে আছেন তারাও উপস্থিত হয়েছে। সর্বপরি এই ধারা অব্যহৃত থাকবে বলে আশা করছি। পাশাপাশি সুন্দর ভাবে পোগ্রাম সম্পন্ন করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park