1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

স্বাধীনতার চেতনা ভুলে গেলে দেশ আবারও ষড়যন্ত্রের মুখে পড়তে পারে(আজিজুল বারী হেলাল)

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ বার পঠিত

(ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা)।

খুলনায় -মহান বিজয় দিবস উপলক্ষে রূপসা উপজেলার ১নং আইচগাতী ইউনিয়নের আরশাদ আলী এন্ড সবুরুন্নেছা ডিগ্রি গার্লস কলেজের উদ্যোগে আলোচনা সভা ও বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা কোনো অভ্যুত্থানের সঙ্গে তুলনা করা যাবে না।

১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী অতর্কিত হামলা চালিয়ে রাজারবাগ পুলিশ লাইনসহ সারা দেশে নির্বিচারে গুলি বর্ষণ শুরু করে।তখন জাতি দিশেহারা হয়ে পড়লেও মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করলে মুক্তিকামী জনতা স্পষ্ট দিকনির্দেশনা পায়।তিনি আরও বলেন, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ ও ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং মা-বোনদের ইজ্জতের বিনিময়ে ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। একটি পতাকা ও সার্বভৌমত্ব এমনিতেই আসেনি।মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনো অভ্যুত্থানকে এক করে দেখা ইতিহাস বিকৃতি।তিনি সতর্ক করে বলেন, স্বাধীনতার চেতনা ভুলে গেলে দেশ আবারও ষড়যন্ত্রের মুখে পড়তে পারে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, খুলনার পরিচালক প্রফেসর ড. মো. আনিসুর রেজা।এছাড়া উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য ড. সৈয়দ কামরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু, অধ্যক্ষ এম এম আমজাদ হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু,কামরুজ্জামান টুকু,এনামুল হক সজল,সাবেক যুগ্ম আহবায়ক মোস্তাফা উল বারি লাভলু, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা তুহিনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।আলোচনা সভা শেষে একটি বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়, যা কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park